Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Thursday, June 4
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»Book Download»কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ বই পিডিএফ ডাউনলোড

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ বই পিডিএফ ডাউনলোড

    Online BCSBy Online BCSUpdated:August 4, 20204 Mins Read

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ বই পিডিএফ ডাউনলোড

    Book Detail  

    Book/Note Nameকৃষ্ণপক্ষ
    Authorহুমায়ূন আহমেদ
    Publisher
    Editions
    Total pages90
    CategoriesBook Download
    PDF QualityHigh
    Size2 MB
    Downloading status FREE | Buy This Full Book

    ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাসটি হুমায়ুন আহমেদের নিজেরই অত্যন্ত প্রিয় একটি উপন্যাস, এবং সে কথা তিনি নিজেই বিভিন্ন সময় তাঁর নানা রচনার মাধ্যমে জানিয়ে গেছেন। নতুন করে কি তাই এই উপন্যাসকে আর বিশেষায়িত করা বা বিশিষ্টতা দান করার খুব বেশি দরকার আছে? আমার তো মনে হয় না। শুধু একটা কথাই বলতে পারি, শুধু হুমায়ুন আহমেদের লেখাই নয়, বিশ্বের লক্ষ লক্ষ লেখকের লক্ষ লক্ষ সেরা লেখার মধ্য থেকেও আমি এই লেখাটাকে আলাদা করে নিতে পারব। তার অন্তরালের কারণ শুধু এই নয় যে উপন্যাসটা আমার প্রিয় লেখক ও প্রিয় ব্যক্তিত্বের পছন্দের উপন্যাস। আমার কাছে এই উপন্যাসটার গুরুত্ব আলাদা কারণ এই লেখাটি অনেকদিন পর আমার চোখ ঝাপসা করে দিতে সক্ষম হয়েছে। জানি না এই উপন্যাসের উপাদান আসলেই খুব একটা বিয়োগান্ত কিনা আর বিয়োগান্ত হলেও সেটা আরোপিত কিনা বা তাতে কিছুটা হলেও ন্যাকামো মিশে আছে কিনা। সেসব বিচারের দায়িত্ব অন্য পাঠকদের।

    আমি শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, জীবনের একটা খুব চেনা ও পরিচিত গল্পকে হুমায়ুন আহমেদ যেভাবে চেনা ছকের মাধ্যমেই যে আন্তরিকতার সাথে উপন্যাসের পাতায় তুলে এনেছেন, তা আমার হৃদয়কে আন্দোলিত করতে যথেষ্ট ছিল। আমার জানা নেই এত সহজ এবং সাবলীল ভাষায় কিভাবে একজন মানুষ এরকম একটা উপন্যাস লিখতে পারেন। কিন্তু যে কাজটা অন্যদের কাছে অসম্ভব, সেই কাজটাই অনেক বেশি আয়াসের সাথে করে গেছেন হুমায়ুন আহমেদ। ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাসেও তার কোন ব্যতিক্রম হয়নি। অথচ সেই অতি সাধারণ ভঙ্গিমায় বলে চলা কাহিনীর বিষয়বস্তু আর ঘটনাপ্রবাহ এত বেশি হৃদয়ছোঁয়া ছিল যে তার ফলে সামগ্রিকভাবে তা লেখকের অন্যান্য উপন্যাসের থেকে এই উপন্যাসটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। ‘কৃষ্ণপক্ষ’কে লেখক এর রচনাকালের সাথে তাল মিলিয়ে ‘সমসাময়িক’ বলে আখ্যায়িত করেছিলেন।

    সময়ের সাথে সাথে নিশ্চয়ই সমসাময়িকতার যে নির্দিষ্ট সময়কাল তা অতিক্রান্ত হয়ে গেছে। তারপরও আমার কাছে মনে হয়েছে এই উপন্যাসে যে ভালোবাসার কাহিনী তুলে ধরা হয়েছে তা শুধু সমসাময়িকই নয়, তা চিরন্তন। লেখকের বক্তব্যের সাথে দ্বিমতপোষণ করলাম এবং তা দৃষ্টিকটু স্পর্ধা কিনা জানি না। কিন্তু এটুকু আমি জানি, ২০১৪ সালের আজকের এই দিনে এসেও এই উপন্যাসের কাহিনী এতটুকু সেকেলে মনে হবে না। একেবারে বাস্তব বলে গণ্য হবে যেকোন পাঠকের কাছে। একটু আশাপাশে চোখ বুলালেই দেখা যাবে হাজারটা অরু আর হাজারটা মুহিবকে। অরু আর মুহিব হল সেই দুই চরিত্র যারা নিজ নিজ পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করে বসে। তাদের দুজনের পারিবারিক প্রেক্ষাপট একেবারে ভিন্ন। কিন্তু ভালোবাসার বাঁধনে আটকা পড়ে তারা বাকি সবকিছু ভুলে বিয়েটা করেই ফেলে। কিন্তু হায়! বিয়েই যে জীবনের সব না তা সৃষ্টিকর্তা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেল মুহিব। অরু আর মুহিবের পার্থিব ভালোবাসারও কি বিচ্ছেদ ঘটল না? কে জানে! তাহলে কেন ২৫ বছর পরও অরুর মনে পড়ে যাবে মুহিবের সাথে বিয়ের সেই দিনটার কথা? বাস্তবতা তো এমনই। তারচেয়েও বড় কথা, ভালোবাসার শক্তি যে এতটাই প্রবল। ভালোবাসার এই প্রাবল্যই দারুণভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে। কিন্তু সেই প্রাবল্যের মান আক্ষরিক অর্থেই এত প্রবল ছিল যে তা যে কারো চোখ ভিজিয়ে দিতে যথেষ্ট। শুধু মুহিব আর অরুর ভালোবাসার কাহিনীই যে এখানে বলা হয়েছে তা না।

    অরুর বোন মীরুর কথা এসেছে, মুহিবের বোন জেবার কথা এসেছে, মুহিবের ভাগ্নী প্রিয়দর্শিনীর কথা এসেছে, গাড়ি এক্সিডেন্টের সময় যে বাচ্চা মেয়েটা মুহিবের কোলে ছিল তার কথা এসেছে, মুহিবের দুলাভাইয়ের কথা এসেছে, মুহিবের বন্ধুদের কথা এসেছে, আবার অরুর সাথে যে ছেলেটার বিয়ের কথা চলছিল তার কথাও এসেছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে মুহিব আর অরুর ভালোবাসার কাহিনীতে তাদের উল্লেখ অপ্রয়োজনীয়। কিন্তু প্রকৃতপক্ষে ‘কৃষ্ণপক্ষ’ তো আর শুধু মুহিব আর অরুর ভালোবাসার গল্প না। ভালোবাসাই হল এই গল্পের প্রধান চরিত্র। আর তাই অন্য প্রতিটি চরিত্র এসে ভালোবাসার কনসেপ্টটাকে আরও অনেক বেশি সুদৃঢ় করেছে। সত্যিকারের ভালোবাসার উপন্যাস কাকে বলে তা জানা না থাকলেও, আমাকে যদি কেউ বলে তোমার পছন্দের ভালোবাসার উপন্যাস কোনটা বা কোনগুলো, তার জবাবে যে ছোট্ট তালিকাটা আমার মুখ থেকে বেরিয়ে আসবে তার মধ্যে ‘কৃষ্ণপক্ষ’ এর উল্লেখ অবশ্যই থাকবে।

    📝 সাইজঃ- 2 MB

    📝 পৃষ্ঠা সংখ্যাঃ 90

    বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ 🕮 দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

    Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

    আরো পড়ুনঃ সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম পিডিএফ ডাউনলোড

    download-pdf

    Direct Download 

    Click Here

    👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleঅগ্নি বীণা – কাজী নজরুল ইসলাম বই পিডিএফ ডাউনলোড
    Next Article আন্তজাতিক সাধারণ জ্ঞান ২য় খন্ড ড. শাহনেওয়াজ হোসেন বই পিডিএফ ডাউনলোড

    Related Posts

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.