Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Tuesday, June 23
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»HSC Preparation»যেকোন ইংরেজি Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম

    যেকোন ইংরেজি Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম

    AdminBy Admin8 Mins Read

    যেকোন ইংরেজি Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম

    (কিছু উদাহরণ ও ব্যতিক্রমসহ)

    ১. কখন –s যোগ করতে হবে

    অধিকাংশ প্রচলিত ইংরেজি noun এর সাথে আপনি কেবল –s বর্ণটি যোগ করে দিলেই তা plural হয়ে যাবে। খুব সহজ, তাইনা?

    কিছু বহুল ব্যবহৃত উদাহরণ লক্ষ্য করুন:

    dog → dogs

    car → cars

    apple → apples

    শব্দগুলোর একটি নির্দিষ্ট তালিকা রয়েছে (…দুর্ভাগ্যবশত কিছু ব্যতিক্রম নিয়মও রয়েছে!) যেগুলো আপনি সহজে আয়ত্ত করার জন্য গ্রুপ করে শিখতে পারেন।

    যেসব noun এর শেষে –th বা –ph থাকে

    যদি noun এর শেষে -th বা -ph থাকে তাহলে plural করার জন্য এর শেষে আগের নিয়মটির মতোই কেবল -s যোগ করে দিন।

    mouth → mouths

    photograph → photographs

    Nouns এর শেষে -o থাকলে

    যেসব noun এর শেষে -o থাকে তাদের জন্য সাধারণ নিয়ম হচ্ছে এগুলোর শেষে -s যোগ করা।

    এরকম কিছু noun এর উদাহরণ হচ্ছে:

    photo → photos

    taco → tacos

    piano → pianos

    ব্যতিক্রম: এর পরিবর্তে -es যোগ করা

    এই নিয়মের ব্যতিক্রম হলো কিছু কিছু noun এর শেষে -o বর্ণটি থাকলেও আপনাকে সেই noun এর শেষে es যোগ করতে হবে। এগুলোর জন্য আলাদা ব্যাকরণগত নিয়ম নেই, ফলে পড়ার সময় শব্দগুলো খেয়াল করুন এবং সেগুলো মুখস্থ করার চেষ্টা করুন।

    potato → potatoes

    tomato → tomatoes

    hero → heroes

    cargo → cargoes

    Nouns এর শেষে -f বা -fe থাকলে

    যেসব noun এর শেষে -f বা -fe থাকে তাদেরকে plural করার সাধারণ নিয়ম হচ্ছে এগুলোর শেষে -s অক্ষর যোগ করে দেয়া।

    নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন:

    roof → roofs

    giraffe → giraffes

    ব্যতিক্রম: এর পরিবর্তে -ves যোগ করা

    এই নিয়মের ব্যতিক্রম হলো কিছু কিছু noun এর শেষে -f বা -fe থাকলেও plural করার জন্য এর সাথে শুধু -s যোগ করলেই হবে না, বরং আপনাকে noun এর শেষের -f বা -fe বাদ দিয়ে এর সাথে -ves যোগ করতে হবে।

    নিচের উদাহরণগুলো মনে রাখলে তা আপনার জন্য সহায়ক হবে:

    leaf → leaves

    knife → knives

    Nouns এর শেষে -on থাকলে

    যেসব noun এর শেষে -on থাকে তাদের অধিকাংশ noun এর ক্ষেত্রেই তাকে plural করার জন্য এর শেষে -s যোগ করতে হয়।

    lemon → lemons

    canyon → canyons

    salon → salons

    ব্যতিক্রম: এর পরিবর্তে -a যোগ করুন

    কিছু কিছু noun এর শেষে -on থাকলেও সেগুলো থেকে -on বাদ দিয়ে -a যোগ করতে হবে।

    আপনি সচরাচর এই নিয়ম সম্পর্কিত সমস্যায় পড়বেন না। কিন্তু তবুও কিছু উদাহরণ জেনে রাখা ভালো, বিশেষ করে যদি এমন হয় যে আপনি স্কুল কিংবা বিজ্ঞান বিষয়ক কাজে ইংরেজি ব্যবহার করছেন যেখানে এই শব্দগুলো আপনার ব্যবহার করার প্রয়োজন হতে পারে:

    criterion → criteria

    phenomenon → phenomena

    ২. কখন -es যোগ করতে হবে

    কিছু কিছু noun এর plural বানানের শেষে সর্বদা -es যোগ করতে হয়।

    Nouns এর শেষে -s, -x, -z, -sh কিংবা -ch থাকলে

    Noun এর শেষে -s, -x, -z, -sh বা -ch থাকলে এগুলোর শেষে -es যোগ করতে হয়।

    নিচের উদাহরণগুলোর শেষাংশে উপরের বর্ণগুলো আছে:

    bus → buses

    box → boxes

    buzz → buzzes

    wish → wishes

    watch → watches

    Noun এর শেষে -is থাকলে

    এ জাতীয় শব্দগুলোকে plural করার সময়ও আপনার -es প্রয়োজন হবে কিন্তু সেই noun এর singular রূপকে plural করার সময় একটু সচেতন হতে হবে।

    Noun এর শেষে -is থাকলে তাকে plural করার সময় মূল শব্দটি থেকে -is বাদ দিয়ে -es যোগ করতে হবে।

    কিছু প্রচলিত উদাহরণ খেয়াল করুন:

    axis → axes

    oasis → oases

    crisis → crises

    ৩. কখন -ies যোগ করতে হবে

    কেবল এক ধরণের শব্দ আছে যেগুলোর plural রূপে -ies যুক্ত হয়। কিন্তু আপনি নিচে দেখতে পাবেন যে এই নিয়মের কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও আছে।

    Nouns এর শেষে -y থাকলে

    Noun এর শেষে -y থাকলে প্রচলিত নিয়ম হচ্ছে শব্দটি থেকে -y বাদ দিয়ে তার সাথে -ies যোগ করা।

    fairy → fairies

    candy → candies

    dummy → dummies

    ব্যতিক্রম: কেবল -s যোগ করলেই হবে

    সুখবর! তবে এই ব্যতিক্রম নিয়ম কখন ব্যবহার করতে হবে তা  মনে রাখার একটি সহজ কৌশল আছে। Singular Noun এর শেষে -y থাকলে তার ঠিক পূর্বে vowel আছে কিনা তা অবশ্যই দেখে নিন।

    শব্দের শেষে -y থাকলে এবং -y এর আগে vowel থাকলে আপনাকে কেবল noun এর শেষে -s যোগ করতে হবে।

    way → ways

    monkey → monkeys

    toy → toys

    guy → guys

    ৪. কখন -i যোগ করতে হবে

    এই সহজ নিয়মটি কেবল এক ধরণের শব্দের জন্য প্রযোজ্য হয়।

    Nouns এর শেষে -us থাকলে

    Noun এর শেষে -us থাকলে সেটা থেকে -us বাদ দিয়ে -i যোগ করতে হয়।

    কিছু প্রচলিত উদাহরণ হচ্ছে:

    fungus → fungi

    cactus → cacti

    stimulus → stimuli

    ৫. কখন আপনাকে কিছুই করতে হবে না

    আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে কিছু কিছু শব্দ আছে যেগুলোর জন্য আপনাকে কষ্ট করে singular এবং plural বানান মনে রাখতে হবে না।

    যেসব Noun এর Plural এবং Singular রূপ একই

    অনেক সহজ! কোনো কোনো শব্দের singular এবং plural বানান একই রকম।

    কিছু প্রচলিত উদাহরণ নিচে উল্লেখ করা হলো। আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে এ জাতীয় শব্দগুলো জীববিজ্ঞান কিংবা প্রাণী সম্পর্কিত।

    sheep

    deer

    fish

    species

    যেসব Noun এর কোনো Singular রূপ নেই

    কিছু কিছু noun আছে যেগুলোর কোনো singular রূপ নেই। এর মানে হচ্ছে যে এরা সব সময় plural রূপেই আছে। ফলে আপনাকে কষ্ট করে সেগুলোর singular রূপ মনে রাখতে হবে না, কারণ এগুলোর কোনো singular রূপই নেই।

    সাধারণত এসব বস্তু জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় (যেমন- jeans)। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে জোড়ায় জোড়ায় ব্যবহৃত সকল বস্তুর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না।

    কাপড় সম্পর্কিত শব্দগুলোর জন্য সাধারণত এই নিয়ম প্রযোজ্য হয়:

    scissors

    shorts

    pants (অথবা: trousers)

    jeans

    যেসব Noun এর কোনো Plural রূপ নেই

    এসব noun কে mass noun ও বলা হয়। এগুলোর জন্য আলাদা কোনো plural রূপ নেই। সাধারণত, এগুলো সমষ্টিগত noun কিংবা যেসব noun কিছুটা ভাবগত। উদাহরণস্বরূপ:

    livestock

    news

    slang

    bravery

    love

    money

    ৬. অপ্রচলিত রূপগুলো কখন ব্যবহৃত হবে

    যদি আপনি নিয়মিত ইংরেজি শিখেন তাহলে আপনি জেনে থাকবেন যে এমন কিছু কিছু বিষয় আছে যখন কোনো নির্দিষ্ট ফরম্যাট বা প্রথাগত নিয়ম প্রযোজ্য হয় না। এগুলো হচ্ছে আমাদের নিয়মবহির্ভূত কিছু noun যেগুলোর ক্ষেত্রে আমাদের আলোচ্য plural বানানের নিয়মাবলী প্রযোজ্য হয় না।

    হ্যাঁ, এসব নিয়মবহির্ভূত noun অনেকটা দুরন্ত বাচ্চাদের মতো যারা পার্কে গিয়ে বেঞ্চে না বসে তাতে দাঁড়িয়ে থাকে।

    অন্যদের চেয়ে তাদের স্বাভাবিক কার্যক্রম অনেকটা ভিন্ন এবং একারণেই এগুলোকে অনেকটা আকর্ষণীয় মনে হয়।

    যাই হোক, চলুন কিছু উদাহরণ দেখে নেয়া যাক:

    child → children (not “childs”)

    mouse → mice (not “mouses”)

    man → men (not “mans”)

    woman → women (not “womans”)

    die → dice (not “dies”)

    এসব নিয়মবহির্ভূত noun এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম-কানুন নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ইতিপূর্বে শেখা নিয়ম এবং ব্যতিক্রম নিয়মগুলো এই শব্দগুলোর জন্য প্রযোজ্য নয়। ফলে চোখ বন্ধ করে সেগুলোর singular এবং plural রূপ মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই।

    তাই, আশা করছি একটি noun কে কিভাবে plural করতে হয় এবং সেগুলোর বানান কেমন হবে সে সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা পেয়েছেন। এসব নিয়ম আয়ত্ত করতে সবারই কিছুটা সময়ের প্রয়োজন হয়। নিয়মগুলো দ্রুত শেখার জন্য এগুলো প্রিন্ট করে নিন এবং রেফারেন্সের জন্য সেগুলোকে হাতের কাছেই রাখুন। খুব শীঘ্রই আপনি plural বানানের বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞ হয়ে উঠবেন। আপনার জন্য শুভকামনা রইলো!

    আরো পড়ুনঃ

    Verb/Right Form of Verb সম্পর্কিত সকল নিয়ম ও  প্রশ্ন সমাধান একটি পিডিএফ ফাইল

    Appropriate Preposition with Examples and Bangla Meaning

    Phrasal Verbs with Bengali Meaning PDF Download

    Summary Writing  লেখার কিছু সহজ নিয়ম পিডিএফ ডাউনলোড

    Capitalization & Punctuation Rules PDF Download

    SENTENCE CONNECTORS শেখার সহজ উপায় পিডিএফ ডাউনলোড

    ৪ টি Composition বা Essay শিখে লিখুন ৫০ টিরও বেশি শিখুন

    ৫ টি প্যারাগ্রাফ শিখে  ১২৭ টি প্যারাগ্রাফ লিখুন পিডিএফ ডাউনলোড

    ৬ টি Application বা Latter শিখে লিখুন ২৫টি পিডিএফ ডাউনলোড

    Narration Rules Examples Questions Solution PDF Download

    HSC English Prefixes And Suffixes PDF Download

    Tag Question এর সকল সহজ নিয়ম একসাথে পিডিএফ ডাউনলোড

    Article A An The এর ব্যবহার A to Z PDF  Download

    English Grammar এর ৫০ টি গুরুত্বপূর্ণ Rules পিডিএফ ডাউনলোড

    Modal Auxiliary Verbs Use Rules in Bengali

    যারা ইংরেজি একেবারে বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য

    ইংরেজি শর্ট ডায়ালগ কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়

    Transformation of Sentence শেখার সহজ কৌশল

    Degree কাকে বলে? Degree কয় প্রকার ও কী কী?

    Modifier এর সহজ শর্টকাট নিয়ম পিডিএফ ডাউনলোড

    Voice Change করার সহজ টেকনিক পিডিএফ ডাউনলোড

    Subject ও Predicate বলতে কি বুঝায় ? পিডিএফ ডাউনলোড

    Vowel, Consonant, and Semivowel in English Grammar

    Most Important Dialogue for Class 9-10 PDF Download

    Having এবং Being এর ব্যবহার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার পিডিএফ ডাউনলোড

    VOICE কাকে বলে ? VOICE কত প্রকার ও কি কি ? পিডিএফ ডাউনলোড

    Syllable-কাকে-বলে–কত-প্রকার-ও-কি-কি-পিডিএফ-ডাউনলোড

    NUMBER পরিবর্তনের অন্য রকম কৌশল পিডিএফ ডাউনলোড

    Case কাকে বলে ? Case কত প্রকার ও কী কী ?

    Person কাকে বলে? Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ

    Download From Google Drive

    Download

    Download From Yandex

    Download

    প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous ArticleNUMBER পরিবর্তনের অন্য রকম কৌশল পিডিএফ ডাউনলোড
    Next Article TRANSFORMATION OF SENTENCE এর সহজ নিয়ম পিডিএফ ডাউনলোড

    Related Posts

    Person কাকে বলে? Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ

    একাদশ ও দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-৬.১ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

    নবম-দশম শ্রেণি সাধারণ গণিত অনুশীলনী-৩.২ ঘন ও ঘন সম্পর্কিত সমস্যাবলি

    নবম-দশম শ্রেণির সাধারণ গণিত অনুশীলনী-৩.৫ বীজগাণিতিক সমস্যাবলি

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.