Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Friday, June 26
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»PDF ডাউনলোড»একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি অধ্যায় ১ এর সৃজনশীল প্রশ্নের সহায়ক জ্ঞানমূলক ও অনুধাবন দক্ষতা স্তরের কিছু প্রশ্ন উত্তর ।

    একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি অধ্যায় ১ এর সৃজনশীল প্রশ্নের সহায়ক জ্ঞানমূলক ও অনুধাবন দক্ষতা স্তরের কিছু প্রশ্ন উত্তর ।

    AdminBy Admin9 Mins Read

    একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি অধ্যায় ১ এর সৃজনশীল প্রশ্নের সহায়ক জ্ঞানমূলক ও

    অনুধাবন দক্ষতা স্তরের কিছু প্রশ্ন উত্তর ।

     


    প্রশ্ন -১: তথ্য প্রযুক্তি কী?
    উত্তর : তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেমের সাথে সংশ্লিষ্ট কম্পিউটার নির্ভর প্রযুক্তিই হলো তথ্য প্রযুক্তি।
    প্রশ্ন-২ : বিশ্বগ্রাম কী?
    উত্তর : বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে বিশ্বগ্রাম বলে। বিশ্বগ্রাম শব্দটি দ্বারা বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেটকে বুঝানো হয়ে থাকে।
    প্রশ্ন-৩ : রোবটিক্স কী?
    উত্তর : কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যন্ত্র ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞাইন হলো রোবটিক্স।
    প্রশ্ন -৪: সাইবার ক্রাইম কী?
     
    উত্তর : কম্পিউটারভিত্তিক কিংবা নেটওয়ার্ক বা ইন্টারনেটভিত্তিক অপরাধ কর্মকান্ডকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলা হয়।
    প্রশ্ন-৫: প্লেজিয়ারিজম কী?
    উত্তর : অন্যের লেখা, গুবেষণালব্ধ তথ্য ইত্যাদি নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে।
    প্রশ্ন-৬: আউটসোর্সিং কী?
    উত্তর : কোনো নির্দিষ্ট কাজ নিজেরা না করে অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়াই হলো আউট সের্সিং।
    প্রশ্ন-৭ : ই-কমার্স কী?
    উত্তর : ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং, ক্রয়-বিক্রয়, গ্রহণ-বিলি করা, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করাই হচ্ছে ই-কমার্স।
    প্রশ্ন-৮ : হ্যাকিং কী?
    উত্তর : সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়াই হ্যাকিং।
    প্রশ্ন -৯.: ই- মেইল কী?
    উত্তর : কম্পিউটারের সাহায্যে কোনো তথ্য বা সংবাদ অন্য কোথাও পাঠানো বা গ্রহণ করার ব্যবস্থাই হলো ই- মেইল।
    প্রশ্ন -১০: জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
    উত্তর : কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী উঘঅ খন্ড পৃথক করে ভিন্ন একটিক জীবে স্থানান্তরের কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
    প্রশ্ন-১১ : ক্রায়োসার্জারি কী?
    উত্তর : ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি, যা খুব নি
    ¤œ তাপমাত্রায় বা শীতলীকরণের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করে।
    প্রশ্ন-১২ : ন্যানো কাকে বলে?
    উত্তর : কোনো কিছুর একশ কোটি ভাগের এ ভাগকে- ১ ন্যানো বলা হয়।
    প্রশ্ন-১৩: ন্যানোটেকনোলজি কাকে বলে?
    উত্তর : ন্যানো মিটার স্কেলে পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি সম্পর্কিত টেকনোলজিকেই ন্যানোটেকনোলজি বলে। অর্থাৎ ন্যানো মিটার স্কেলে পরিমিত যে কেনো বিষয়ের বহুমাত্রিক টেকনোলজিকে ন্যানোপ্রযুক্তি বা ন্যানোটেকনোলজি বলে।
    প্রশ্ন -১৪: বায়োইনফরমেটিকস কাকে বলে?
    উত্তর : জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিকস।
    প্রশ্ন -১৫: দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং কী?
    উত্তর : শিক্ষা গ্রহনের জন্য কোন শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা একদেশ থেকে অন্য দেশে যেতে হয় না। অপরদিকে শিক্ষকও ঘরে বসেই শিক্ষা দান করতে পারে। এমনকি একজন শিক্ষার্থী অনলাইনেই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে এবং ঘরে বসেই ফলাফল দেখতে পারে। এতে সময়, অর্থ, পরিশ্রম সাশ্রয় হয়। এই ধারণাকে বলা হয় দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং।
    প্রশ্ন -১৬: টেলিমেডিসিন কী?
    উত্তর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন ভৌগলিক ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক , রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়।
    প্রশ্ন -১৭: অফিস অটোমেশন কী?
    উত্তর : তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রমের (প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি ও সংরক্ষন, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে অভ্যন্তরীন ও বহিঃযোগাযোগ ইত্যাদি) বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরণের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন।
    প্রশ্ন -১৮: স্মার্ট হোম বা হোম অটোমেশন কী?
    উত্তর : স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং এর সাহায্যে যেকোনো স্থান থেকে কোন বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেমসহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট হোমকে হোম অটোমেশন সিস্টেমও বলা হয়।
    প্রশ্ন -১৯: ফিশিং(Phishing) কী?
    উত্তর : ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে ফিশিং বলে। প্রতারক তাদের শিকারকে কোনোভাবে ধোঁকা দিয়ে তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। ঐ ওয়েবসাইটটি সংশ্লিষ্ট ব্যবহারকারীর ইমেইল, ব্যাংক বা ক্রেডিট কার্ডের আসল ওয়েবসাইটের চেহারা নকল করে থাকে। ব্যবহারকারীরা সেটাকে আসল ওয়েবসাইট ভেবে নিজের তথ্য প্রদান করলে সেই তথ্য প্রতারকদের হাতে চলে যায়।
    প্রশ্ন -২০: ভিশিং(Vishing) কী?
    উত্তর : মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বা ভয়েস ফিশিং বলা হয়। যেমনঃ ফোনে লটারী বিজয়ের কথা বলে এবং টাকা পাঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নেওয়া।
    প্রশ্ন -২১: স্পুফিং কী?
    উত্তর : স্পুফিং শব্দের অর্থ হলো প্রতারনা করা, ধোঁকা দেওয়া। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়াকর্কে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
    প্রশ্ন -২২: স্প্যামিং কী?
    উত্তর : ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরণের ই-মেইলকে সাধারণত স্প্যাম মেইল বলে। যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন একটি ইমেইল অ্যাড্রেসে শতশত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফর্মেন্সের ক্ষতি করে বা মেমোরি দখল করে, তখন এই পদ্ধতিকে স্প্যামিং বলে।
    প্রশ্ন -২৩: ই-কমার্স কী?
    উত্তর : ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা লেনদেন হয়ে থাকে। কিছু ই-কমার্স প্লাটফর্ম এর উদাহরণ-
    dwipmart.com, shop.webschoolbd.com, alibaba.com, amazon.com, daraz.com.bd rokomari.com ইত্যাদি। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে।
    প্রশ্ন -২৪: ভার্চুয়াল রিয়েলিটি কী?
    উত্তর : হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোন একটি পরিবেশ বা ঘটনার বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রুপায়ন হল ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয়,যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়।
    প্রশ্ন -২৫:কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
    উত্তর : মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্তিম উপায়ে যদি কোন যন্ত্রকে সেভাবে চিন্তা ভাবনা করানো যায়, তখন সেই যন্ত্রের বুদ্ধিমত্তাকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলে।
    প্রশ্ন -২৬: রোবট কী?
    উত্তর : রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরণের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে বা কোন ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে। এটি তৈরী হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে।
    প্রশ্ন -২৭: এক্সপার্ট সিস্টেম কী?
    উত্তর : এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে। যা মানব মস্তিস্কের মত পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিতে পারে।

     
    সৃজনশীল প্রশ্নের সহায়ক অনুধাবন দক্ষতা স্তরের প্রশ্ন

    প্রশ্ন-১:
     ফাইবার অপটিক্স ক্যাবল ইএমআই মুক্ত কেন? (অনুধাবন)
    উত্তর: ফাইবার অপটিক্স অন্তরক পদার্থ দিয়ে তৈরি হওয়ায় এটি বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব বা ইএমআই মুক্ত। ফাইবার অপটিক্স এর উপাদানগুলো হলো- সোডা, বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট এবং সোডা অ্যালুমিনা সিলিকেট যা অন্তরক পদার্থ। এছাড়াও ফাইবার অপটিক্স এর বহিরাবরণ হিসেবে যে জ্যাকেট ব্যবহার করা হয় তা হলো প্লাস্টিক এবং প্লাস্টিকও অন্তরক পদার্থ। ফলে ফাইবার অপটিক্স সর্বদাই ইএমআই মুক্ত থাকে।
    প্রশ্ন-২: আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা কর। (অনুধাবন)
    উত্তর : আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি হলো ন্যানোটেকনোলজি। যখন কোনো একটা বস্তুর কর্মদক্ষতা বাড়ানোর জন্য কোনো বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহর করে অণু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয় তখন সেই প্রযুক্তিকে ন্যানো টেকনোলীজ বলে। এ প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণু-পরমাণুকে ইচ্ছামতো সাজিয়ে কাক্সিক্ষত রূপ দেওয়া যায়। বর্তমানে জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে এ টেকনোলজি ব্যবহার করা হয়।
    প্রশ্ন-৩: পৃথিবী একটি একক পরিবার -ব্যাখ্যা কর।
    উত্তর : বর্তমানে বিশ্বগ্রামের কল্যাণে পৃথিবী একটি একক পরিবারে পরিনত হয়েছে। বিশ্বগ্রাম এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে একে অপরকে সেবা প্রদান করে। ফলে ব্যাপক ভৌগোলিক দূরুত্বে বসবাস করেও সমস্ত মানবজাতি আজকে ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ মিডিয়ার ব্যাপক ঊৎকর্ষতায় পরস্পরের সাথে প্রায় পারিবারিক সম্পর্কের ন্যায় একটি গভীর আন্তঃসম্পর্ল্ক গরে ঊঠেছে। এজন্য পৃথিবীকে এখন প্রায় একটি একক পরিবার হিসেবে গণ্য করা হয়।
    প্রশ্ন-৪ : তথ্য ও প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম -ব্যাখ্যা কর।
    উত্তর : তথ্য প্রযুক্তই প্রকৃতপক্ষে বিশ্বগ্রামের ধারনার মূল ভিত্তি। বর্তমানে বিশ্বগ্রামের কল্যাণে পৃথিবী একটি একক পরিবারে পরিনত হয়েছে। বিশ্বগ্রাম এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে একে অপরকে সেবা প্রদান করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তৃত ব্যবহার তথা তথ্য আদান-প্রদানের জন্য ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযোগ ছাড়া বিশ্বগ্রামের ধারনা অসম্ভব। তথ্য প্রযুক্তির বিস্ময়কর উৎকর্ষের কারনে সমগ্র বিশ্ব এক বিনিশুতার বাঁধনে পরশপরের থেকে ভৌগোলিকভাবে দূরে থেকেও একটি একক সমজের বাসিন্দা হয়ে ঊঠাই প্রমান করে তথ্য প্রযুক্তিই মূলত বিশ্বগ্রাম ধারনার মূল ভিত্তি।
    প্রশ্ন-৫ : টেলিমেডিসিন একধরনের সেবা- বুঝিয়ে বল।
    উত্তর : টেলিমেডিসিন বাস্তবিকই একধরনের সেবা। তথ্য প্রযুক্তির সাহায্যে রোগীকে চাক্ষুষ না দেখেও চিকিৎসা সেবা দেবার ব্যবস্থাই হল টেলিমেডিসিন। এক্ষেত্রে দূরবর্তী স্থানে অবস্থান করেও মোবাইল টেলিফোন ও ভিডিও কনফারান্সিং এর মাধ্যামে চিকিৎসা গ্রহন ও প্রদান ঊভইয়ে সম্বব হয়। যেহেতু চিকিৎসা একটি সেবা এবং এই সেবাটিই টেলিমেডিসিনে টেলিকমিশন্সের মাধ্যামে দেওয়া হচ্ছে, সুতরাং টেলিমেডিসিনকেও সেবা হিসেবে অভিহিত করা হয়।
    প্রশ্ন-৬ : তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবনতায় ডায়াবেটিকস রোগীরা কিভাবে ঊপকৃত হতে পারে?
    উত্তর : তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবনতায় অন্যতম হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তথ্য প্রযুক্তির সাহায্যে রোগীকে চাক্ষুষ না দেখেও চিকিৎসা সেবা দেবার ব্যবস্থাই হল টেলিমেডিসিন। এক্ষেত্রে দূরবর্তী স্থানে অবস্থান করেও মোবাইল টেলিফোন ও ভিডিও কনফারান্সিং এর মাধ্যামে চিকিৎসা গ্রহন ও প্রদান ঊভইয়ে সম্বব হয়। যেহেতু চিকিৎসা একটি সেবা এবং এই সেবাটিই টেলিমেডিসিনে টেলিকমিশন্সের মাধ্যামে দেওয়া হচ্ছে, সুতরাং টেলিমেডিসিনকেও সেবা হিসেবে অভিহিত করা হয়।
    প্রশ্ন-৭ : নিয়াপত্তা ব্যবস্থার সাথে ICT এর সাম্প্রতিক প্রবণতার কোন উপাদানটি সম্পর্কেযুক্ত? ব্যাখ্যা কর।
    উত্তর : নিয়াপত্তা ব্যবস্থার সাথে ICT এর সাম্প্রতিক প্রবণতার বায়োমেট্রিক্স পদ্ধতিটি সম্পর্কেযুক্ত। বায়োমেট্রিক্স সেই প্রযুক্তি, যা মানুষের দেহের বৈশিষ্ট( যেমনঃ ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিস, কন্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি ) মেপে এবং বিশ্লেষন করে বৈধতা নির্ণয় বা ব্যাক্তিকে সনাক্ত করে । বর্তমানে বিভিন্ন প্রতিষ্টানে প্রবেশের জন্য প্রতিষ্টানের কর্মচারিদের আঙ্গুলের ছাপ ব্যাবহার করা হয় যা হল বায়োমেট্রিক উপাদান, যা দ্বারা ব্যাক্তিকে সনাক্ত করা হয়।
    প্রশ্ন-৮ : ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝ?
    উত্তর : ভার্চুয়াল রিয়েলিটি হল কম্পিঊটার নিয়ন্ত্রিত একটা পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হতে, বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য ঊপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় স্রবণানুভুতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, ঊত্তেজনা অনুভুতি প্রভূতির অবিজ্ঞতা অর্জন করতে পারে। বাস্তবের ন্যায় অবিজ্ঞতা অর্জনের অনুভুতি সৃষ্টির জন্য এক্ষেত্রে মাথায়, চোখে, শরীরের বিভিন্ন স্থানে না না যন্ত্রপাতি পরিধান বা সংযুক্ত করা হয় যেগুলো ব্যবহারকারীর শারীরিক অনুভুতি, উত্তেজনা প্রভুতি নিয়ন্ত্রণের মাধ্যমে তাকে কৃতিমভাবে তৈরী বাস্তব জগতের অভিজ্ঞতা প্রদান করে।
    প্রশ্ন-৯ : কৃতিম বুদ্ধিমত্তা কি? ব্যাখ্যা কর।
    উত্তর : কৃতিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃতিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রুপ দেওয়ার ব্যবস্থা। মানুষ একই সময়ে বিভিন্ন চিন্তা ভাবনা করতে পারে না। , কিন্তু কম্পিউটারের কৃতিম বিদ্ধিমত্তার কারনে একই সময়ে বিভিন্ন বিভিন্ন কাজ দ্রুত করতে পারে। কৃতিম বুদ্ধিমত্তার ফলে যন্ত্রের মধ্যে যৌক্তিক চিন্তা,জ্ঞান, পরিকল্পনা, শিক্ষন, যোগাযোগ, উপলব্ধি এবং যন্ত্র চলাচল করার সামর্থ্য পায়। প্রোগ্রামিং ভাষা
    LISP, PROLOG,C/C++ ইত্যাদি ব্যবহার রে কৃতিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়।
    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous ArticleHSC আইসিটি অধ্যায় ১.২ : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত বহুনির্বাচনি প্রশ্ন উত্তর।
    Next Article HSC English Summary Writing Sugestion For 2nd Paper – All Boards

    Related Posts

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.