Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Wednesday, June 24
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»বিসিএস প্রস্তুতি»১৫ তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রস্তুতি নিবেন যেভাবে | Special Tips For 15th NTRCA Teachers Registration Exam

    ১৫ তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রস্তুতি নিবেন যেভাবে | Special Tips For 15th NTRCA Teachers Registration Exam

    AdminBy Admin4 Mins Read

    সহজে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির কৌশল/টিপস

    আপনি হয়তো অবগত আছেন যে ১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবার পালা। আজকে আমরা সহজে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করবো। আপনি যদি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে না জানেন তাহলে আগে এখানে ক্লিক করে ১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের (NTRCA) সিলেবাস ও মানবন্টন সম্পর্কে বিস্তারিত জেনে আসুন। নিচে বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে।

    ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখতে এখানে ক্লিক করুন 

    বাংলা : স্কুল ও কলেজ-উভয় পরীক্ষায় বেশির ভাগ প্রশ্নই করা হয় ব্যাকরণ থেকে। ভাষারীতি ও বিরামচিহ্ন, সারসংক্ষেপ, ভাবসম্প্রসারণ, বাগধারা ও বাগবিধি, পত্রলিখন, ভুল সংশোধন ও সমাস-এ বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় স্কুল পর্যায়ের পরীক্ষায়। কলেজ পর্যায়ে এসব বিষয়ের পাশাপাশি সমার্থক শব্দ থেকে প্রশ্ন করা হয়। অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শরীফুল ইসলাম জানান, বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি বেশ কাজে দেবে। এ ছাড়া বোর্ড অনুমোদিত মাধ্যমিক পর্যায়ের অন্যান্য বাংলা ব্যাকরণ বই পড়লে উত্তর করা সহজ হবে।

    ইংরেজি :  চেঞ্জিং ওয়ার্ডস ফ্রম ওয়ান পার্টস অব স্পিচ টু অ্যানাদার অ্যান্ড মেকিং সেন্টেন্স উইথ দেম, ট্রান্সলেশন (ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি), প্যারাগ্রাফ/রিপোর্ট/ ডেসক্রিপশন রাইটিং, ট্রান্সফরমেশন অব সেন্টেন্স থেকে প্রশ্ন করা হয় স্কুল পর্যায়ে। কলেজ পর্যায়ে এগুলোর পাশাপাশি কমিপ্রহেনসিভ কোয়েশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, রাইট ইউজেজ অব ভার্ব থেকেও প্রশ্ন করা হয়। তবে ট্রান্সফরমেশন অব সেন্টেন্স থেকে কোনো প্রশ্ন আসবে না কলেজ পর্যায়ে। মাধ্যমিক পর্যায়ের গ্রামার বই পড়লেই এ অংশে ভালো করা যায়। গতবারের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শফিউল আলম জানান, কেবল পরীক্ষার আগ-মুহূর্তের প্রস্তুতিতে ইংরেজিতে ভাল নম্বর পাওয়া কঠিন। ভাল নম্বর পাওয়ার জন্য তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ট্রান্সফরমেশন অব সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন প্রভৃতির উত্তর করার সময় মাথায় রাখতে হবে গ্রামারের বিষয়টি।

    গণিত : গণিত অনেকের কাছেই তুলনামূলকভাবে কঠিন। চর্চা করলে এ বিষয়েই সবচেয়ে ভালো নম্বর তোলা সম্ভব। সরল, গড়, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি, অনুপাত, সমানুপাত, উৎপাদক, বর্গ ও ঘন সম্পর্কিত সূত্রাবলি ও প্রয়োগ, সেট, ফাংশন, সূচক, লগারিদম, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি-এসব বিষয় থেকে প্রশ্ন করা হয় স্কুল ও কলেজ পর্যায়ের পরীক্ষায়। নাজমুল হোসেন জানান, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি-গণিতের প্রতিটি অংশে জোর দিতে হবে। সূত্রগুলো মুখস্ত রাখতে হবে, নিয়মিত চর্চা করতে হবে। বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করে দেখা গেছে, গণিতে কিছু সমস্যা থাকে, যার সমাধানে অনেক সময় লেগে যায়। কৌশলী না হলে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা যায় না। এর জন্য জানতে হবে সংক্ষপ্তি পদ্ধতি।

    সাধারণ জ্ঞান : অন্য তিনটি বিষয়ের তুলনায় সাধারণ জ্ঞানের পরিধি বড়। সিলেবাসও সুনির্দিষ্ট নয়। এ অংশে মূলত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও চিকিৎসাবিজ্ঞান এবং সাম্প্রতিক বিষয়াবলি থেকে প্রশ্ন করা হয়। বাংলাদেশ অংশে প্রাচীন বাংলার ইতিহাস, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, গুরুত্বপূর্ণ স্থাপনা, নদ-নদী, খাল-বিল, কৃষি, খনিজ সম্পদ বিষয়ে প্রশ্ন আসে। আন্তর্জাতিক বিষয়াবলি থেকে বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, আন্তর্জাতিক দিবস, পুরস্কার, গোয়েন্দা সংস্থা, স্বাধীনতাকামী সংগঠন, খেলাধুলা, জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, আন্তর্জাতিক সীমারেখা বিষয়ে প্রশ্ন থাকে। দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান বিষয়ে মৌলিক জ্ঞান থাকলেই উত্তর করা যায়। মাধ্যমিক পর্যায়ের সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞানের বই পড়লে এ বিষয়ে ভালো করা যায়। সাম্প্রতিক ঘটনাবলি জানার জন্য নিয়মিত পড়তে হবে দৈনিকশিক্ষাডটকমসহ অন্যান্য প্রধান প্রধান বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা।

    লিখিত পরীক্ষা

    ঐচ্ছিক বিষয় :  ঐচ্ছিক বিষয়ে নেওয়া হবে লিখিত পরীক্ষা। যে বিষয়ে আবেদন করেছেন, পরীক্ষা হবে সে বিষয়েই। পরীক্ষায় ভালো করতে হলে সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। বিগত কয়েক বছরের প্রশ্ন দেখলে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। লিখিত পরীক্ষায় সাধারণত ৫টি রচনামূলক প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটিতে নম্বর থাকে ১৫। সংক্ষিপ্ত প্রশ্নও থাকে ৫টি, প্রতিটির মান ৫। প্রতিটি প্রশ্নের একটি করে অথবা থাকে। বাজারে প্রায় প্রতিটি ঐচ্ছিক বিষয়ে বই পাওয়া যায়। প্রস্তুতির ক্ষেত্রে এসব বই কাজে দেবে।

    [penci_related_posts taxonomies=”undefined” title=”আরো পড়ুন” background=”” border=”red” thumbright=”yes” number=”6″ style=”grid” align=”none” displayby=”cat” orderby=”random”]

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleপঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষার গণিত প্রশ্ন সাজেশন | SMS & Web Based Govt School Admission Math Suggestion
    Next Article গণবিজ্ঞপ্তি ২০১৮ পিডিএফ ডাউনলোড করুন। E-Application Circular PDF Download 2018 | http://ngi.teletalk.com.bd

    Related Posts

    বিগত সকল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন ও উত্তর

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.