Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Wednesday, June 24
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»বিসিএস প্রস্তুতি»ইংরেজি সাহিত্য ও গ্রামার»The এর উচ্চারণ কখন “দি আর কখন দ্যা” হয়? | Definite Article The এর গুরত্বপূর্ণ ব্যবহারগুলো জেনে নিন |

    The এর উচ্চারণ কখন “দি আর কখন দ্যা” হয়? | Definite Article The এর গুরত্বপূর্ণ ব্যবহারগুলো জেনে নিন |

    AdminBy Admin6 Mins Read

    Correct pronunciation and special uses of article “The”.

    পোস্টের টাইটেল দেখে অবশ্য বোঝে গিয়েছেন যে আজ আমরা The এর সঠিক উচ্চারণ ও The এর গুরত্বপূর্ণ ব্যবহারগুলো নিয়ে আলোচনা করবো। কখন ‘দি’ আর কখন ‘দ্যা’ উচ্চারণ করতে হয় সেটি নিয়ে প্রায় অনেকেই কম বেশি কনফিউশনে পড়েছেন। কেউ কেউ বলে থাকে “দি” সঠিক আবার কেউ বলে “দ্যা” সঠিক।

    কিন্তু আসল নিয়ম হল যে,

    🎯 যখন কোন বাক্যে the এর পরের শব্দটির প্রথম অক্ষর  vowel হয় ,সেমসয় The এর উচ্চারণ হবে “দি”।

    🎯  আর যদি The এর পরের শব্দের প্রথমে consonant থাকে তাহলে উচ্চারণ হবে “দ্যা”

    যেমনঃ- The orange, The apple, The answer এখানে The এর পরের শব্দের প্রথম অক্ষর vowel আছে তাই এখানে The এর উচ্চারণ  হবে “দি”।

    ঠিক একইভাবে, The Cow, The problem, The question এখানে The এর পরের শব্দের প্রথম অক্ষর consonant আছে তাই এখানে The এর উচ্চারণ  হবে “দ্যা”।

    কি এবার বোঝতে পারলেন তো?

    ঘুরে আসুনঃ- Complement কাকে বলে? | Object ও Complement এর মধ্যে পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানুন

    The এর গুরত্বপূর্ণ ব্যবহারগুলো জেনে নিন

    ☑ যখন নির্দিষ্টভাবে কোনও ব্যক্তি, বস্ত অথবা শ্রেণীর কথা বলা হয় তখন সেই নির্দিষ্ট noun-এর অথবা noun-এর মতো কাজ করে এমন word-এর আগে the বসে । singular noun অথবা plural noun সব ক্ষেত্রেই the ব্যবহার করা হয় ।

    • I saw the man in the street.
    • The men were dressed in black.
    • “Why does the lamb love Mary so?” (Nursery rhyme)

    ☑ যেকোনো gender [লিঙ্গ]- এর আগে the বসতে পারে ।

    • The girl is going to shop.
    • The boy stood first in the class.

    ☑ যা একটাই আছে অথবা একটাই আছে বলে মনে করা হয় তাদের নামের আগে the বসে ।

    • The earth moves round the sun.
    • The sky was clear this morning.
    • The Pope retired this month.

    ☑ যে noun-এর কথা আগে বলা হয়েছে তার কথা পরে আবার বলা হলে স্বাভাবিকভাবেই সেটাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় ।

    • I lost my pen today ; now I see the pen in your pocket.

    ☑ কোনও শব্দসমষ্টি অথবা বাক্যাংশের সাহায্যে কোনও noun-কে নির্দিষ্ট করা হলে তার আগে the বসবে ।

    • This is the man I saw in the metro.
    • I know the place where the murder was committed.
    • The girl in violet will dance now.

    ☑ আগেই জানা আছে এমন কোনও নির্দিষ্ট noun সম্পর্কে বলতে হলে সেই nounএর আগে the দরকার ।

    • The girl is standing in the balcony. [এই বাড়ির ব্যালকনি]
    • Please pass the salt. [ টেবিলে যে লবণ আছে সেটা]
    • Go to the doctor. [যে ডাক্তারকে দেখান হয় তার কাছে]

    ☑ সমগ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এমন noun-এর আগে the থাকবে ।

    • The camel is a gentle animal. [ all camels ]
    • The dog is a tame animal. [all dogs]
    • The kidney maintains proper water and electrolyte balance. [kidneys]

    ☑ musical instrument-এর নামের আগে the বসবে ।

    • Amjad Ali Khan, Indian classical musician, plays the sarod. [any sarod]
    • My sister is learning the sitar. [any sitar]
    • The violin is a stringed instrument. [any violin]

    ☑ সর্বাপেক্ষা ভালো, খারাপ, সুন্দর ইত্যাদি বোঝাতে যেসব adjective [বিশেষণ] ব্যবহার করা হয় [superlative degree] তাদের আগে the বসে ।

    • This is the oldest tree in this forest.
    • This is the best Chinese food I have ever had.
    • This is the worst accident I have ever seen.

    ☑ only-র আগে the বসে ।

    • I am the only son of my parents.
    • He is the only doctor in this village.

    ☑ দ্বীপপুঞ্জ, পর্বতমালা, সমুদ্র, নদী এবং যেসব দেশের নামের সঙ্গে republic, states, kingdom যুক্ত থাকে তাদের নামের আগে the বসে ।

    • The Andaman and Nicobar Islands are a group of Indian islands close to Southeast Asia.
    • The Karakorum is one of the largest mountain ranges in Asia.
    • The Indian Ocean’s average depth is 12,990 feet.
    • The Ganges is the most sacred river to the Hindus.
    • Utah is the 45th state of the United States of America.
    • The Republic of Congo is in Central Africa.
    • The kingdom of Spain has the twelfth largest economy in the world.

    ☑ ধর্মগ্রন্থ ও মহাকাব্যের নামের আগে the ব্যবহার করা হয়য় ঃ

    • The Mahabharata is the longest epic of ancient India.
    • The Ramayana , a major Sanskrit epic, has a great influence on Indian life and culture.
    • The Gita has seven hundred verses.
    • The Bible was first printed around 1454 C.E.
    • The Quran is the sacred book of Islam.

    ☑ ইংরেজি সংবাদপত্রের নামের আগে সাধারণত the বসে ।

    • The Economic Times is published by Bennett, Coleman & Co. Ltd.
    • The Statesman, a leading English newspaper in West Bengal, was founded in 1875.
    • The Times was first published in London in 1785.
    • The Telegraph is the largest circulated English daily published from Kolkata.

    ☑ কোনও কোনও adjective শ্রেণীবাচক বিশেষ্যর মতো ব্যবহৃত হয় যেমন dead, poor, rich, disabled, old, middle-aged, young ইত্যাদি । এদের আগে the বসে ।

    • The volunteers arranged funerals of the dead.
    • “You don’t make the poor richer by making the rich poorer.”- Winston Churchill
    • These seats in the front row are reserved for the disabled.
    • “The old believe everything, the middle-aged suspect everything, the young know everything.” – Oscar Wilde

    ☑ বিখ্যাত বাড়ি, অট্টালিকা, অট্টালিকা সমষ্টি, শিল্পকর্ম -এর আগে সাধারণত the বসে ।

    • The Tower of London was founded in the late 11th century. .
    • The Taj Mahal, built between 1632 and 1653, is a great example of Mughal architecture.
    • The Victoria Memorial was designed by William Emerson and Vincent Esch.
    • Two paintings of the same name, the Madonna of the Rocks, are the great works of Leonardo da Vinci.

    ☑ কোনও সংগঠনের নামের আগে the বসে ।

    • The SAARC [South Asian Association for Regional Cooperation] is an organization of South Asian nations of Bangladesh, Pakistan, Sri Lanka, Maldives, Bhutan, Nepal, Afghanistan and India.
    • The United Nations has 193 member states.

    ☑ বিখ্যাত পুরস্কারের নামের আগে the বসে ।

    • The Academy Awards, popularly known as the Oscars, were first given in 1929.
    • The Dadasaheb Phalke Award is India’s highest award in cinema.
    • Rabindranath Thakur [Tagore] was awarded the Nobel Prize in 1913.

    ☑ সাধারণত proper noun-এর আগে the বসে না । যেখানে proper noun [নামবাচক বিশেষ্য] common noun-এর [জাতিবাচক বিশেষ্য] মতো কাজ করে সেখানে তার আগে the বসে ।

    • Dr Sen is an F.R.C.S. কিন্তু The Dr Sen who lives down the lane is an F.R.C.S.
    • Harun fled the country. কিন্তু This is The Harun who fled the country.
    • Once Howrah was called the Sheffield of India.

    Dr Sen, Harun, Sheffield ইত্যাদি proper noun-এর আগে the না বসলেও এই sentenceগুলোতে তাদের আগে the বসার কারণ হল বোঝা যাচ্ছে যে Dr Sen, Harun একাধিক আছে এবং Howrah যেন আরেকটা Sheffield |

    ☑ কোনও পরিবার/ বংশকে সামগ্রিকভাবে বোঝাতে পারিবারিক নাম বা পদবির আগে the বসে ।

    • The Melvilles kept a beautiful house and garden, but you couldn’t say the same for the Johnsons. (the Melville family and the Johnson family). [Over the Wall by Ruskin Bond ]
    • The Birlas settled in Calcutta in 1861. [the Birla family]
    • This property belongs to the Chatterjees. [the Chatterjee family]

    ☑ নিচের দুটি sentence লক্ষ কর ঃ

    • The playwright and critic is present here.
    • The playwright and the critic are present here.

    প্রথম sentence-এ the দুটি noun-এর আগে একবার ব্যবহার করা হয়েছে কারণ একই ব্যক্তি playwright এবং critic । কিন্তু দ্বিতীয় sentence-এ দুটি noun-এর আগে আলাদাভাবে দুটি the বসেছে কারণ এখানে playwright এবং critic দুজন আলাদা ব্যক্তি ।

    * a/ an/ the নিয়ে ওপরে যে আলোচনা করা হল তার মূল কথা হল অনির্দিষ্টভাবে কোনও noun-এর কথা বলা হলে সেই noun-এর আগে a/ an বসে এবং যখন নির্দিষ্টভাবে কোনও noun-এর কথা বলা হয় তখন তার আগে the বসে ।

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Article২৬ মে ২০১৮ তারিখে অনুষ্ঠিত প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান | Primary Assitant Teacher Exam Full Solution
    Next Article ইনপুট ও আউটপুট ডিভাইস কাকে বলে? কম্পিউটারের Input ও Output Device গুলো মনে রাখার কৌশল

    Related Posts

    English Hand Note 1-10 Sushanta Paul PDF Download

    Short Technique & Basic Grammatical Rules PDF Download

    ৪৫ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

    ইংরেজি বানান মনে রাখার দুর্দান্ত টেকনিক

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.