Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Wednesday, June 24
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»বিসিএস প্রস্তুতি»ইংরেজি সাহিত্য ও গ্রামার»Complement কাকে বলে? | Object ও Complement এর মধ্যে পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানুন

    Complement কাকে বলে? | Object ও Complement এর মধ্যে পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানুন

    AdminBy Admin4 Mins Read

    দেবাশীষ ঘোষ:- আমি আজ ইংরেজি গ্রামারের খুব মৌলিক (বেসিক) নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি কাউকে Sentence-এর Structure বলতে বলেন তখন উনি নিমেষেই বলে ফেলবেন যে,
    [ Subject + Verb + Object ]। আসলেই কি উনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন? না, উনি সঠিক উত্তরটি দিতে পারেন নি। এতে আমাদের কোনো দোষ নেই। সত্যি বলতে কি, ছোটবেলা থেকে আমরা এটাই শিখে আসছি। তাহলে আসুন জেনে নিই একটি Sentence-এর সঠিক উত্তর কি, সেটা হলোঃ

    [ Subject + Verb + Object/Complement ]

     

    এখন আসি বিস্তারিত আলোচনায়।
    প্রথমে Subject ও Verb কি সেটা জেনে নিইঃ

    Subject : Subject-এর বাংলা অর্থ হলো – কর্তা। যার দ্বারা Sentence-এর কাজটি সম্পন্ন হয় বা Sentence-এ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বলে।
    সাধারণত Verb-কে “কে” দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়। তবে Verb-টি যদি “have verb” হয়, তাহলে “কার” দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যাবে।
    যেমনঃ
    1. John plays Cricket everyday.
    2. His mother is very cordial.
    3. Man is mortal.
    4. I have a nice pen.
    5. She has a beautiful toy.

    [এখানে John, His mother, Man, I ও She হচ্ছে Subject. কারন এই তিনটি Sentence-য়ে “কে” বা “কার”  দ্বারা প্রশ্ন করে আমরা Subject পেয়ে যাই।]

    Verb : Verb নিয়ে বেশী কিছু বলার প্রয়োজন নেই। এই বিষয়ে আমাদের একটি লিখা আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে পড়তে পারেন।

    বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখানে ক্লিক করে আমাদের Official ফেসবুক Group এ “JOIN করে নাও” ।

     

    আজকের পোষ্টের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো Object ও Complement-এর মধ্যে পার্থক্য তুলে ধরা। তাহলে এখন আমাদের জানা দরকার Object ও Complement কিঃ—-

    Object : Verb কে “কি” বা ”কাকে” দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই Object বা কর্ম। Object চিনতে হলে আমাদেরকে জানতে হবে Transitive ও Intransitive Verb সম্পর্কে। আমরা আগের Verb-এর পোষ্টের মাধ্যমে জেনেছিলাম যে, যে Verb-এর পর Object বসানো যায় সেটা Transitive Verb আর যে Verb-এর পর Object বসে না সেটা Intransitive Verb. তাহলে আমরা বিষয়টা মোটামোটি ক্লিয়ার হলাম যে, Object শুধু Transitive Verb এর পরে বসে। এই ধরনের বাক্যকে Passive Voice-এ রূপান্তরিত করা যায়।
    যেমনঃ
    1. I drink water every morning.
    2. Ruma loves flowers.
    3. Foysol gives me a precious gift.

    [১ম বাক্যে water, ২য় বাক্যে flowers, ৩য় বাক্যে me ও a precious gift হল Object।]

    Complement : Complement বুঝতে হলে আমাদের উদাহরন দেখতে হবে। চলুন দেখে নিইঃ
    John is a student.

    এখানে student কি Object? না, অবশ্যই নয়। কেননা, Object-এর সাথে Verb-এর সম্পর্ক আছে। যেমনঃ He plays Cricket. বাক্যটিতে Cricket হলো Object কারন এটি নিয়ে Subject বা কর্তা কাজ করছে আর কাজটি অর্থাৎ Verb-টি হলো “plays”. তাহলে “student” নিশ্চয়ই Object নয়। এবং এটিকেই বলে Complement. মূলত, Complement হলো Subject-এরই একটি ভিন্ন পরিচয়।
    He plays Cricket বাক্যে He এবং Cricket এক জিনিস নয়। দুটোই আলাদা আলাদা বিষয়। কিন্তু আমরা যদি John is a student বাক্যটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে, যিনি John তিনিই student. আমরা এভাবে বলতে পারি যে, John = student.

    তার মানে আমরা বুঝতে পারলাম যে, Verb-এর সাথে যেমন Object-এর সম্পর্ক আছে তেমনি Complement-এর সাথে Subject-এর সম্পর্ক আছে। এই ধরনের বাক্যকে Passive Voice-এ রূপান্তরিত করা যায় না।
    এভাবে Verb-এর পরে Subject-এরই অন্য একটি পরিচয় বসলে তাকে Complement বলে। আর, Subject ও Complement-এর মধ্যে যে Verb-টি থাকে তাকে link বা Linking Verb বলে।
    তাহলে এখন প্রশ্ন হলো Linking Verb কি? যে Verb দ্বারা Subject ও Complement-এর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, তাকে Linking Verb বলে। অর্থাৎ Linking Verb Subject ও Complement-এর মধ্যে যোগসূত্র স্থাপন করে।
    যেমনঃ
    1. This is a toy.
    2. Jibon is a scientist.

    সবশেষে Object ও Complement-এর মধ্যে পার্থক্যগুলো এক নজরে দেখে নিইঃ

    >) Object-এর সাথে Verb-এর সম্পর্ক বিদ্যমান যেখানে Complement-এর সাথে Subject-এর সম্পর্ক বিদ্যমান।
    >) Subject এবং Object দুটো ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু, অপরপক্ষে Subject ও Complement একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে।
    >) Transitive Verb-এর পরে Object বসে, এবং Linking Verb-এর পরে Complement বসে।
    >) Object যুক্ত বাক্যকে Passive Voice করা যায় কিন্তু Complement যুক্ত বাক্যকে Passive Voice করা যায় না।

     

    Complement Vs Compliment: Complement সম্পর্কে তো বিস্তারিত জানলাম। কিন্তু অনেকেই Complement ও Compliment দুটো শব্দকে একসাথে গুলিয়ে ফেলতে পারেন। তাই Compliment সম্পর্কে দুটো কথা বলে নিই। Compliment শব্দের অর্থ হলো “Praise” বা “প্রশংসা করা”। মনে করুন কেউ আপনাকে বলল, You are so beautiful. You are very kindhearted person. এগুলোর মানে হলো উনি আপনার প্রশংসা করলেন আর এটাকেই বলে Compliment. কি বুুুঝতে পারলেন তো??? অতএব মনে রাখতে হবে যে, Complement ও Compliment শব্দ দুটোর উচ্চারণ একই হলেও  অর্থ কিন্তু একই নয়। আবার বানানটি খেয়াল করবেন যে, ১ম শব্দটিতে Complement লিখতে “e” দিয়ে লিখতে হয় আর ২য় শব্দটি প্রশংসা অর্থে যে Compliment সেটা লিখতে “i” দিয়ে লিখতে হয়। আশা করি বুঝতে পেরেছেন।

     

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous ArticleGonna,Wanna,Gotta,Outta,Gimme এরকম ৪০টি সংক্ষিপ্ত শব্দের অর্থ ও ব্যবহার জেনে নিন
    Next Article মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস সম্পর্কিত বাছাই করা ২০০ টি প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রস্তুতি

    Related Posts

    Short Technique & Basic Grammatical Rules PDF Download

    ইংরেজি বানান মনে রাখার দুর্দান্ত টেকনিক

    Substitution of Single word –(এক কথায় প্রকাশ) বাংলা অর্থ সহ

    ইংরেজি সাহিত্যের শর্ট হ্যান্ডনোট পিডিএফ ডাউনলোড

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.