Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Wednesday, June 24
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»বিসিএস প্রস্তুতি»বিসিএস প্রিলিঃ ও লিখিত পরীক্ষা নিয়ে নতুনদের সচরাচর জিজ্ঞাসিত ৪০টি প্রশ্ন ও উত্তর |

    বিসিএস প্রিলিঃ ও লিখিত পরীক্ষা নিয়ে নতুনদের সচরাচর জিজ্ঞাসিত ৪০টি প্রশ্ন ও উত্তর |

    AdminBy Admin7 Mins Read

    বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে যেমন আগ্রহের শেষ নেই তেমনি এই পরীক্ষা নিয়ে নানা রকম কনফিউশন বা প্রশ্নের ও শেষ নেই। বিসিএস নিয়ে এরকমই কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন Aryan ahmed (Assistant commissioner of taxes)। তো চলুন এক এক করে সব গুলো প্রশ্ন ও উত্তর জেনে নিই।

    ১- উন্মুক্ত থেকে পাশ করে কি বিসিএস দেয়া যাবে ?
    উঃ অনার্সের সমমানের ৪ বছরের কোর্স করলে দেয়া যাবে ।

    ২- কয় ঘণ্টা করে স্টাডি করা উচিত ?
    উঃ এটা নির্ভর করে একেকজনের পড়ার ধরণ এবং বইতে সময় দেয়ার ওপর ।

    ৩- MCQ প্রশ্নে যদি একাধিক উত্তর থাকে বা উত্তর না থাকে কি করবো ?
    উঃ একাধিক উত্তর থাকা বা উত্তর না থাকা এসব rare ঘটনা । উত্তর না থাকলে ফাঁকা রাখবেন, একাধিক উত্তর থাকলে প্রথমটা উত্তর করে আসতে পারেন ।

    ৪- বিসিএস আর স্পেশাল বিসিএস এর পার্থক্য কি ?
    উঃ স্পেশাল বিসিএস পরীক্ষার মাধ্যমে যেকোনো একটি ক্যাডারে নিয়োগ হয়, যেমন শুধু ডাক্তার বা শুধু কলেজের শিক্ষক বা কৃষি অফিসার ইত্যাদি । আর জেনারেল বিসিএস এর মাধ্যমে ফরেন, এডমিন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অডিট এন্ড একাউন্টস এসব ক্যাডারে জব হয়ে থাকে ।

    ৫- এসএসসি বা এইচএসসির রেজাল্ট কি কাজে আসে বিসিএস এক্সাম এ?
    উঃ খুব একটা না ।

    ৬- বিসিএস এ কি উচ্চতর স্টাডির অপশন আছে ?
    উঃ হ্যাঁ আছে, পিএইচডি সহ বিভিন্ন বিষয়ে মাস্টার্স করতে আপনি দেশে ও দেশের বাইরে যেতে পারবেন ।

    ৭- বিসিএস পরীক্ষার ফরম আরেকজন পূরণ করে দিলে কি সমস্যা ?
    উঃ অবশ্যই, পরীক্ষা দিবেন আপনি, চয়েস হওয়া উচিত আপনার, আরেকজন ফরম পূরণ করে দিবে কেন ? সে যদি কোন ভুল করে ফেলে তার দায়ভার কে নেবে ?

    ৮- ডাক্তার ও ডেন্টিস্ট রা কি জেনারেল বিসিএস এ অংশ নিতে পারে ? ইন্টার্নশিপ কি শেষ করতে হয় ?
    উঃ হ্যাঁ পারবে । না জেনারেল বিসিএস এ অংশ নেয়ার জন্য ইন্টার্নশিপ শেষ করা আবশ্যক নয় ।

    ৯- লিখিত পরীক্ষার সময় কতক্ষণ ?
    উঃ বাংলা ৪ ঘণ্টা, ইংরেজি ৪ ঘণ্টা, বাংলাদেশ বিষয়াবলী ৪ ঘণ্টা, আন্তর্জাতিক বিষয়াবলী ৩ ঘণ্টা, গনিত ২ ঘণ্টা, মানসিক দক্ষতা ১ ঘণ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি ৩ ঘণ্টা ।

    ১০- ৩০% এর কম হলে ফেল , যদি কেউ কোন বিষয়ে ৩০ এর কম পেয়ে মোট ৪৫০ পায় সে কি ভাইভা দিতে পারবে ?
    উঃ হ্যাঁ পারবে । কোন বিষয়ে ৩০ এর কম পেলে লিখিত পরীক্ষায় যে নাম্বার যোগ হয়না ।

    ১১- ডিগ্রি ৩ বছর মেয়াদী কোর্স কম্পলিট করে এবং ১বছর মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন করে কি বিসিএস পরীক্ষা দেওয়া যায়। নাকি মাস্টার্স ২ বছর কম্পলিট করার পর বিসিএস দিতে হয় ?
    উঃ ১ বছর কোর্স করলেই আবেদন করা যায় ।

    ১২- যারা Both ক্যাডারে পরীক্ষা দেয় তাদের নাম্বার কত এর মাঝে হিসেব করা হয়, ৯০০ নাকি ১১০০ ? তারা কত নাম্বারের লিখিত পরীক্ষা দিবে ?
    উঃ জেনারেল ক্যাডারের ক্ষেত্রে ৯০০ নাম্বারে হিসেব করা হয় আবার টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রেও ৯০০ নাম্বারেই হিসেব করা হয় । টেকনিক্যাল ক্যাডারের নাম্বার হিসেব করার সময় বাংলা ২য় পত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরিবর্তে আপনার অনার্সের বিষয়ের লিখিত পরীক্ষার নাম্বার হিসেব করা হয় । কিন্তু both ক্যাডারের ক্ষেত্রে ১১০০ নাম্বারের পরীক্ষা দিতে হয় ।

    ১৩- MBBS দের ক্ষেত্রে জেনারেল আর টেকনিক্যাল ক্যাডারে আবেদন এর বয়সসীমা কত ?
    উঃ ডাক্তারদের জেনারেল ক্যাডারের জন্য আবেদন এর বয়স সীমা ৩০ কিন্তু হেলথ ক্যাডারে আবেদনের বয়স সীমা ৩২ ।

    ১৪- মোটামুটি কত % নাম্বার পেলে ভাইভার জন্য উত্তীর্ণ ধরা হয় ?
    উঃ ৫০%

    ১৫- ৯০০ নাম্বারের লিখিত পরীক্ষাগুলো কত দিনে হয়,আর ওখানে প্রশ্নের ধরণ কেমন হয় ? এই গুলাও কি পাঁচ সাত পৃষ্ঠা করে উওর লিখতে হয় ?
    উঃ বাংলা ১ দিনে, ইংরেজি ১ দিনে, বাংলাদেশ বিষয়াবলী ১ দিনে, আন্তর্জাতিক বিষয়াবলী ও গনিত একই দিনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি ১ দিনে, মোটামুটি এভাবে পরীক্ষা হয়ে থাকে । প্রশ্নের নাম্বারের ওপর নির্ভর করবে আপনি কতটুকু লিখবেন ।

    [toggle title=”আমাদের ফেসবুক গ্রুপে Join করেছেন কি?” state=”open” ]বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সফল ব্যাক্তিদের বিভিন্ন পরামর্শ, গুরত্বপূর্ণ নোট ও শর্টকাট টিপস পেতে [button color=”red” size=”small” link=”https://web.facebook.com/groups/bcsbulletin/” target=”blank” ]এখানে ক্লিক [/button]করে জয়েন করুন আমাদের Official ফেসবুক গ্রুপে। [/toggle]

    ১৬- ডিগ্রী পাশ করার পর মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে কি বিসিএস দেয়া যায় ?
    উঃ হ্যাঁ যায় । ডিগ্রী পাশ করার পর ১ বছরের মাস্টার্স কোর্স করলে বিসিএস এ আবেদন করা যায় ।

    ১৭- একই সাথে জেনারেল, টেকনিক্যাল ও both ক্যাডার চয়েস দেয়া যায় কি ?
    উঃ সেক্ষেত্রে আপনাকে both ক্যাডার চয়েস দিয়ে আবেদন করতে হবে ।

    ১৮- ডিগ্রী পাশ করে মাস্টার্স কোর্স শেষ করে বিসিএস দিলে কি কোন সমস্যা হয়, মানে ভাইভাতে সমস্যা করবে কিনা ?
    উঃ না, পরীক্ষা ভালো দিলে ভালো কিছু হবার সম্ভাবনা বেশি ।

    ১৯- টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কি টেকনিক্যাল ক্যাডার আছে ?
    উঃ আমার জানামতে নেই ।

    ২০- আচ্ছা ভাইয়া কোন ক্যাডার ভালো ?
    উঃ যে ক্যাডার আপনার ভালো লাগবে , যে জব আপনার কাছে ভালো লাগবে সেটাই আপনার জন্য ভালো ।

    ২১- বিসিএস এ মিনিমাম কত CGPA লাগবে ?
    উঃ 2.5

    ২২- ইঞ্জিনিয়ারিং পড়ে কি প্রশাসনে যাওয়া যায় ?
    উঃ অবশ্যই যাওয়া যাবে, সেক্ষেত্রে আপনাকে বিসিএস জেনারেল ক্যাডারে পরীক্ষার আবেদন করতে হবে ।

    ২৩- বিসিএস লিখিত পরীক্ষায় প্রশ্নের সিরিয়াল মেইনটেইন করা কি খুব জরুরী ?
    উঃ না জরুরী নয় ।

    ২৪- অনার্স এ CGPA কত লাগে বিসিএস এ আবেদন করতে ? এস এস সি আর এইচ এস সির GPA মিনিমাম কত লাগে ?
    উঃ CGPA 4 এর মধ্যে2.5 আর SSC ও HSC তে 3

    ২৫- বিসিএস এর সিলেবাস কোথায় পাওয়া যাবে ?
    উঃ পি এস সির ওয়েবসাইটে অথবা যেকোনো গাইডের শুরুতে বিসিএস এর সিলেবাস পাওয়া যাবে ।

    ২৬- বিসিএস লিখিত পরীক্ষায় প্রতিটা বিষয়ে স্বতন্ত্রভাবে পাশ করতে হবে নাকি সব মিলিয়ে ৪৫০ পেলেই পাশ ?
    উঃ সব মিলিয়ে ৪৫০ পেলেই হবে ।

    ২৭- সরকারী চাকুরীর জন্য অনার্সের বিষয় কোন প্রভাব ফেলে কিনা ?
    উঃ পরীক্ষা ভালো হলে আপনার চাকুরি পাবার সম্ভাবনা বাড়বে, অনার্সের বিষয় এখানে গৌণ ।

    ২৮- লিখিত পরীক্ষায় প্রশ্নের উত্তর কি ধারাবাহিকতা বজায় রেখে লিখতে হয় নাকি ?
    উঃ না, ধারাবাহিকভাবে না লিখলেও সমস্যা নেই ।

    ২৯- কমার্সের বিষয়ে অনার্স করা ছাড়া কি ব্যাংকের জব করা যায়না ?
    উঃ এটা ভুল ধারণা, অনার্স যেকোনো বিষয়ে স্টাডি করলেই আপনি ব্যাংক জবের জন্য আবেদন করতে পারবেন ।

    ৩০- ভাইয়া সামনের বিসিএস থেকে নাকি ইংলিশে উত্তর দিতে হবে ?
    উঃ না, এটা ভুল তথ্য । আপনার ইচ্ছেমত যেকোনো এক ভাষায় উত্তর করতে হবে ।

    ৩১- বিসিএস এ প্রতিবন্ধি কোটা কত পারসেণ্ট ? কোটার চেয়ে পরীক্ষার্থী কম হলে কি হবে ?
    উঃ কোটার চেয়ে পরীক্ষার্থী কম হলে সকল পরীক্ষায় পাশ করলেই চাকুরী পাবে ।

    ৩২- বিসিএস প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষার প্রস্তুতির জন্য আনুমানিক কয় মাস লাগে ?
    উঃ প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য সাধারণত আলাদাভাবে প্রস্তুতি নেয়া হয়, এটা একেকজনের স্টাডির ওপর নির্ভর করবে ।

    ৩৩- সহকারি জজ ভালো নাকি বিসিএস ভালো ?
    উঃ আপনার কাছে যেটা ভালো লাগে ।

    ৩৪- ওজন ও উচ্চতা ?
    উঃ ছেলেদের ও মেয়েদের যথাক্রমে ৫০কেজি ও ৪৫ কেজি এবং ৫ ফুট ৪ এবং ৫ ফুট ২ ।

    ৩৫- ভাইয়া, Technical ক্যাডারদের প্রিলিতে কি কোন আলাদা সুযোগ থাকে? মানে কাট marks কি কম/বেশি হয় কি না, নাকি সবার জন্য একই ?
    উঃ আমার জানামতে সবার জন্য একই ।

    ৩৬- ভাই প্রশ্ন কমন থাকার পরোও লিখতে পাইনা সব ভুলে যাই… সমাধান কি???
    উঃ বারবার চর্চা করা, বেশি বেশি প্র্যাকটিস করলে দক্ষতা বাড়বে ।

    ৩৭- বিসিএস এ আবেদনের পয়েন্ট ?
    উঃ আমার জানামতে ২.২৫ অর্থাৎ অনার্সে সেকেন্ড ক্লাস পেলেই আবেদন করতে পারবেন ।

    ৪০- গণিত লিখিত পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যায় ?
    উঃ হ্যাঁ যায় ।

    এসব প্রশ্ন ইনবক্সে পেয়েছি, আমার জানামতে উত্তর করার চেষ্টা করলাম, টুকটাক ভুল থাকলে কাউকে শুধরে দেয়ার অনুরোধ থাকলো । পড়া এবং প্রস্তুতি নিজের কাছে, আত্মবিশ্বাসটাও নিজেরই । নিজেরই নিজেকে এগিয়ে নিতে হয়, যে এগোয় সে সকল বাঁধা অতিক্রম করেই এগোয়, আর যার এগিয়ে যাওয়ার ইচ্ছে নেই সে হাজারো অজুহাত দেখায় । ভালো থাকবেন সবাই, GOOD LUCK GUYS.

    [tabs type=”horizontal”][tabs_head][tab_title]ফেসবুকে আমাদের সাথে যুক্ত হোন[/tab_title][/tabs_head][tab]এরকম আরো গুরত্বপূর্ন সব পোস্ট সাথে সাথে পেতে আমাদের ফেসবুক পেইজে [button color=”green” size=”small” link=”https://web.facebook.com/itmona/” ]LIke[/button] দিয়ে রাখুন। [/tab][/tabs]

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleeboardresults.com | JSC/JDC ও PSC Result | Education Board Result
    Next Article সহজে Confusing Verb গুলোর সঠিক ব্যবহার শিখুন | Common Mistakes in the Use of Verbs | ১ম পর্ব

    Related Posts

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড

    ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.