Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Wednesday, June 24
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»বিসিএস প্রস্তুতি»শেষ মূহুর্তে বিসিএস প্রিলি: প্রস্তুতি | কি কি বাদ দিয়ে পড়বেন এবং কি কি অবশ্যই পড়বেন | বিসিএস প্রস্তুতি

    শেষ মূহুর্তে বিসিএস প্রিলি: প্রস্তুতি | কি কি বাদ দিয়ে পড়বেন এবং কি কি অবশ্যই পড়বেন | বিসিএস প্রস্তুতি

    AdminBy Admin5 Mins Read

    ধরে নিচ্ছি আপনি বিসিএস জগতে একেবারেই নতুন। এইবারেই প্রথম প্রিলি দিচ্ছেন। এবং এটাও ধরে নিচ্ছি আপনি তেমন কিছুই এখনও পড়েন নি। হাতে সময় বেশি দিন নেই, কি করবেন? আজ আপনার জন্যই লিখছি!

    বিসিএস এমন একটি পরীক্ষা, যেখানে সবার জন্যই কিছু কিছু সাবজেক্ট সহজ আবার কিছু কিছু সাবজেক্ট মহা সমুদ্রের মতো! তাই, আমাদের জন্য যেগুলা সহজ সেগুলা ভালো করে বেশি বেশি পড়তে হবে, আর যেগুলা কঠিন সেগুলা থেকে বেছে বেছে যতদূর পারা যায় প্রস্তুতি নিতে হবে!

    যেহেতু সময় বেশি নেই এবং ধরে নিচ্ছি আপনি তেমন কিছু পড়েন নি, তাই পুরো সিলেবাস এখন পড়তে পারবেন না, সময় পাবেন না। আমি আজ আলোচনা করবো, কি কি বাদ দিয়ে পড়বো এবং কি কি পড়বো—কোথা হতে পড়বো!

    যেগুলো একেবারেই বাদ দিবো

    নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন
    এই টপিক একেবারেই বাদ দিবো এবং প্রিলিতে দাগাবো না। এই ১০ মার্ক ফাঁদ, যত দাগাবেন তত ফাঁদে পড়বেন।

    গনিত
    পাটিগনিত অংশ, ৩ নম্বরের জন্য এতো এতো জিনিস পড়ার কোন মানেই হয় না! ভাগ্য ভালো থাকলে ২/১ টা এমনি পারা হয়ে যাবে!

    ইংরেজি
    Synonyms and Antonyms, আগে যদি পড়া না থাকে এখন নতুন করে পড়ে লাভ নাই, মাথাই নষ্ট হবে শুধু শুধু কিন্তু কাজের কাজ কিছুই হবে না। ৩-৪ মার্কস আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে, ভাগ্য ভালো থাকলে ১/২ টা পেরে যেতে পারি, নাইলে কি আর করা!

    এরকম আরো গুরত্বপূর্ন সব পোস্ট সাথে সাথে পেতে আমাদের ফেসবুক পেইজে Like দিয়ে রাখুন।

    বাংলাদেশ বিষয়াবলি
    ইতিহাসের ক্ষেত্রে ১৯৪৭ থেকে ১৯৭৫ ছাড়া বাকি সব প্রাচীন কালের ইতিহাস বাদ দিতে হবে। হাজার বছরের ইতিহাস পড়ে ১/২ মার্কস পাওয়ার থেকে না পাওয়াই ভালো!

    আন্তর্জাতিক বিষয়াবলি
    ইতিহাস পার্ট এ গুরুত্ব পূর্ণ যুদ্ধ, চুক্তি গুলো ছাড়া বাকি ইতিহাস বাদ দিতে হবে!

    সাম্প্রতিক ইস্যু
    জুন, জুলাই, আগস্ট এই তিন মাসের কারেন্ট এফেয়ারস ছাড়া অন্য দিকে নজর দেয়া বন্ধ করতে হবে!

    কি কি পড়বো? কই থেকে পড়বো?

    জব সলিউশন
    ‘বিসিএস বাইবেল’ বলা যেতে পারে এই বই খানাকে। কিন্তু এতো বড় বই এখন পড়া সম্ভব না। কিন্তু একেবারেই না পড়লে হবেও না। বিসিএস ১০-৩৬, এই ২৬ সেট প্রশ্ন এবং পিএসসি নন-ক্যাডার ১০৮ সেট প্রশ্ন; মোট ১৩৪ সেট প্রশ্ন থেকে আমরা নিচের বিষয় গুলো চোখ বন্ধ করে পড়বো-

    আন্তর্জাতিক, ইংরেজি গ্রামার ও সাহিত্য, বিজ্ঞান
    এই তিন টপিকস আর অন্য কোন জায়গা থেকে পড়ার দরকার নেই। ইংরেজি গ্রামার রুলস গুলো English for Competitive Exam by Md. Fazlul Hauqe এর বই থেকে পড়ে নেয়া যেতে পারে কিন্তু প্র্যাকটিস করবো উপরে উল্লেখিত ১৩৪ সেট প্রশ্ন থেকে! আর আন্তর্জাতিক পড়ার সময় যেসব টপিকস এখন আর প্রাসঙ্গিক না, তখন ছিল – ঐ গুলো বাদ দিয়ে পড়বো!

    Easy Computer by MP3 George/ যে কোন ডাইজেস্ট/ ডাঃ জামিল’স এর বই
    এই তিন বই যার কাছে যেটা আছে সেটা থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ভাঁজা ভাঁজা করে ফেলব পড়ে। খুবই সহজ, বড়জোর ২-৩ দিন সময় লাগতে পারে পড়তে কিন্তু ১৫ মার্কস একদম হাতে চলে আসবে!

    মানসিক দক্ষতা by MP3 George বই
    অনেক শর্ট-কাট নিয়ম দেয়া আছে। পারলে পুরো বইটা প্রতিদিন ১-২ ঘণ্টা করে পড়ে শেষ করলে অনেক উপকার হবে। এই বই পড়লে শুধু যে মানসিক দক্ষতাতেই ভালো করা যাবে সেটা নয়, একই সাথে গনিতের কিছু অংশ, বাংলা ২য় পত্রের কিছু টপিকস, ইংরেজি গ্রামার, Analogy, Synonyms and Antonyms ও পড়া হয়ে যাবে!

    Professor’s MCQ Review- বাংলা
    এই বই থেকে বাংলা সাহিত্যের শুধু MCQ প্র্যাকটিস, মুখস্থ করতে হবে।

    বাংলা ভাষা ও জিজ্ঞাসা- সৌমিত্র শেখর
    বাংলা গ্রামারের জন্য খুবই দরকারি একটি বই। বাক্য শুদ্ধির নিয়ম, বানান শুদ্ধি, সন্ধির জন্য দেয়া গুরুত্বপূর্ণ সন্ধি গুলো, সমাসের ক্ষেত্রে মধ্যপদলোপী ও বহুব্রীহি সমাস, প্রকৃতি-প্রত্যয়ের এর জন্য দেয়া গুরুত্বপূর্ণ প্রকৃতি-প্রত্যয় গুলো ভালো করে পড়ে ফেলতে হবে। আর ধ্বনি ও বর্ণ অংশটুকু MP3 বাংলা বই/ বোর্ড বই থেকে পড়লে ভালো। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এই গুলা মানসিক দক্ষতার যে বই বললাম, সেই বই পড়ার সময় হয়ে যাবে!

    যে কোন গানিতিক যুক্তি বই
    পাঠিগনিত পার্ট বাদ দিয়ে যে কোন প্রকাশনীর গানিতিক যুক্তি বই থেকে প্রতিদিন ১/২ ঘণ্টা করে প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে ৮ম থেকে দশম শ্রেণীর বোর্ড বই গুলো হাতের কাছে রাখলে ভালো!

    Professor’s MCQ Review- বাংলাদেশ বিষয়াবলি
    এই বই থেকে ইতিহাসের ১৯৪৭ থেকে ১৯৭৫ ছাড়া বাকি সব প্রাচীন কালের ইতিহাস বাদ দিয়ে অন্য টপিকস গুলোর MCQ পড়ে ভাঁজা ভাঁজা করে ফেলতে হবে!
    আর সংবিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো হলঃ ১-৭, ১২, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৫, ২৭, ২৮, ২৯, ৩৩, ৩৯, ৪১, ৪৭, ৬৪, ৬৬, ৭৭, ৮১, ৯৩, ১১৭, ১১৮, ১২৭, ১৩৭, ১৪১
    তাছাড়া সংবিধানের সংশোধনীসমূহ, মোট কয়টি অনুচ্ছেদ, সংবিধান সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস!

    ইংরেজি সাহিত্য
    গত দশ বছরের বিসিএস, পিএসসি নন-ক্যাডারে আসা প্রশ্ন গুলো পড়ে ভাঁজা ভাঁজা করে ফেলতে হবে!

    পরামর্শ  দিয়েছেনঃ-
    এফ. এম. আশ্রাফুল আউয়াল রানা, (৩৫ তম বিসিএস )

    বিসিএস এর জন্য নিচের পোস্টগুলোও পড়ে নিনঃ–

    📌 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কী, কেন, কিভাবে | BCS সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর একসাথে

    📌 ইংরেজি সাহিত্যের বাছাই করা ৫২৫ টি গুরুত্বপূর্ন MCQ এর PDF ডাউনলোড করুন | English Literature Note

    📌 নবম/দশম শ্রেণির,বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে ৪০০+টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

    📌 সুশান্ত পালের 1-10 ইংরেজি Hand Note Pdf Download করুন

    📌 কেমন হতে পারে ৩৮ তম বিসিএস প্রিলি: পরীক্ষার প্রশ্ন ফাঁদ ? লিখেছেন Satyajit Chakraborty | বিসিএস পরীক্ষার প্রস্তুতি

    📌 শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে A to Z জেনে নিন।

    📌 বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু কাব্য,পত্রকাব্য,কবিতা, নাটক এবং উপন্যাস রচনার পেছনের রহস্য | বিসিএস পরীক্ষা প্রস্তুতি

    📌 বিরাম চিহ্নের বিরতিকাল মনে রাখুন কৌশলে | যতি বা ছেদ চিহ্ন নিয়ে যত তথ্য | বাংলা ২য় পত্র টিপস

    📌 সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আগত প্রশ্নগুলোর Pdf Download

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleরোহিঙ্গা ইস্যু নিয়ে গুরত্বপুর্ণ কিছু তথ্য ও প্রশ্ন একসাথে জেনে নিন।
    Next Article ভাইভাতে প্রার্থীকে বেকায়দায় ফেলতে যে ১৪টি কৌশলী প্রশ্ন করা হয় | ভাইভা টিপস

    Related Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.