Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Wednesday, June 24
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»বিসিএস প্রস্তুতি»কেমন হতে পারে বিসিএস প্রিলি: পরীক্ষার প্রশ্ন ফাঁদ ? লিখেছেন Satyajit Chakraborty | বিসিএস পরীক্ষার প্রস্তুতি

    কেমন হতে পারে বিসিএস প্রিলি: পরীক্ষার প্রশ্ন ফাঁদ ? লিখেছেন Satyajit Chakraborty | বিসিএস পরীক্ষার প্রস্তুতি

    AdminBy AdminUpdated:February 10, 20215 Mins Read

    পরীক্ষার কেন্দ্রে আমরা প্রায় প্রস্তুতিকে ডুবিয়ে দেই দু’টি কারণে: প্রশ্ন খুব সহজ হলে এবং প্রশ্ন খুব কঠিন হলে। এই দুই অবস্থায়ই আমরা খুব এক্সাইটেড থাকি। আসুন আজ জেনে নিই তেমন কিছু প্রশ্ন ফাঁদের নমুনা।

    ১। একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি?
    ক) চর্যাপদ খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
    গ) ডাকার্নব ঘ) লাইলি মজনু

    প্রশ্ন ফাঁদঃ যেহেতু অনেকদিন ধরে পড়ে এসেছেন বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ চর্যাপদ, সুতরাং পরীক্ষার কেন্দ্রের এক্সাইটমেন্ট ও কমন প্রশ্নে আপনি আর কিছু না ভেবেই উত্তর দিয়ে দিলেন ক) চর্যাপদ। অথচ অতিরিক্ত এক্সাইটমেন্ট এর কারণে আপনি খেয়ালই করলেন না, শুরুতে বলা আছে “একক রচনা হিসেবে প্রথম “। চর্যাপদ তো কেউ একা রচনা করেনি। আবার যারা প্রশ্নটি ভালোভাবে দেখেছেন তাদের কেউ কেউ অতি চালাকি করে ভেবে নিবেন “একক রচনা হিসেবে প্রথম ” কথাটি শুধু নার্ভাস করার জন্যই বোধহয় দিল। কিন্তু না, প্রশ্নে যথেষ্ট কারণ আছে। সঠিক উত্তর হবে খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য

    ২। I am Happy এর বাংলা অর্থ কী?
    ক) আমি সুখি খ) আমি সুখী
    গ) আমি হ্যাপি ঘ) আমি হয় সুখী।

    প্রশ্ন ফাঁদঃ এই ধরনের প্রশ্ন বিসিএস এ মানসিক দক্ষতার অংশ। প্রশ্ন দেখা মাত্র আপনি মুচকি হেসে বললেন ক্লাস টু এর প্রশ্ন। অপশন ক দেখেই দাগাতে যাবেন, ঠিক এমন মুহুর্তে খ অপশনে গিয়ে আটকে গেলেন। কারণ দুটোর বাংলায় একই শুধু একটা শব্দের বানান “সুখি”, অন্যটি “সুখী “। এবার আপনি দ্বিধায় পড়ে গেলেন উত্তর ক হবে নাকি খ হবে। অনেক ভাবে অপশন হয়তো ক/খ দিয়ে আসলেন আর যথারীতি পিএসসি’র প্রশ্ন ফাঁদে পা দিয়ে বসলেন। প্রথম অপশন দুটি একই রেখে বানান চেঞ্জ করে দেয়ার অর্থই হচ্ছে আপনার দৃষ্টি যেন অপশন ১ম দুটির মধ্যেই থাকে। অথচ উত্তর কোনটিই না। উত্তর হল গ) আমি হ্যাপি। এখানে Happy অর্থ সুখি বুঝায়নি, বুঝালো কারো নাম। আর তাই তো শব্দটির ১ম অক্ষর বড় হাতের। কারো নামের ১ম অক্ষর বড় হাতের হয়।

    ৩। রেড হাউস হল গাড় লাল রঙের ঘর, ইয়েলো হাউস হল হালকা হলুদ রঙের ঘর, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি কিন্তু হলুদ রঙের কম। গ্রীন হাউজ হল –
    ক) গাড় সবুজ রঙের ঘর
    খ) হালকা সবুজ রঙের ঘর
    গ) কাচের ঘর
    ঘ) কাচের সবুজ রঙের ঘর।

    প্রশ্নটি একবার ব্যাংকে একটু অন্যভাবে এসেছিল। এটিও মানসিক দক্ষতা। প্রশ্নকর্তা আপনাকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে লাল এর তরঙ্গদৈর্ঘ্য বেশি, আর তাই রেড হাউজটি গাড় লাল, হলুদের তরঙ্গ দৈর্ঘ্য কম তাই এটি হালকা হলুদ। কিন্তু গ্রীন হাউজ তাহলে কী? প্রশ্ন কর্তার প্রশ্নের ফাঁদে পড়ে সেবার অনেকেই সবুজের অপশনগুলোতে ঘাটাঘাটি করতে গিয়ে বাকি অপশন “কাচের ঘরে ” চোখই দেয়নি। এখানে প্রশ্ন ফাঁদে পা দেয়া যাবেনা। গ্রীন হাউজ মানেই হল কাচের ঘর, যা আপনারা বিজ্ঞানে পড়েছেন।

    “মানসিক দক্ষতার সহজ সমাধানঃ সত্যজিৎ চক্রবর্ত্তী ” নাম ও শিরোনামে লেখাগুলো ও দেখে নিতে পারেন, যারা বাজারের বইগুলো পড়েও এ সাবজেক্টে বুঝতে পারছেন না তাদের জন্য লিখেছি।

    ৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কে “কনসার্ট ফর বাংলাদেশ ” এর প্রযোজনা করেন কারা?
    ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন
    খ) জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর
    গ) পন্ডিত রবি শংকর ও এলেন ক্ল্যাইন
    ঘ) জর্জ হ্যারিসন ও ইয়ভগেনি ইয়েভ।

    প্রশ্নের ফাঁদঃ আপনি উত্তর দেখেই চোখ আটকে যাবে অপশন (খ) তে, যেখানে বলা আছে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর। কিন্তু সঠিক উত্তর হল ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন। কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন? কিন্তু আপনি এতদিন শিখে এসেছেন কারা আয়োজন করে? কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর। কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।

    ৫। মুক্তিযুদ্ধের সময় আমেরিকার পাঠানো সপ্তম নৌবহরের সমন্বয়ে কী গঠন করা হয়েছিল?
    ক) টাস্কফোর্স ৫২ খ) টাস্কফোর্স ৭১
    গ) টাস্কফোর্স ৫৪ ঘ) টাস্কফোর্স ৭৪

    প্রশ্নের ফাঁদঃ উত্তরটি হয়তো আপনার জানা নেই। কিন্তু তবুও পরীক্ষার হলে একটু কমনসেন্স এপ্লাই করার চেষ্টা করবেন। যেহেতু ঘটনাটি মুক্তিযুদ্ধকালীন, সুতরাং উত্তর “টাস্কফোর্স ৭১” হবে বলে আপনি ধরে নিবেন। শেষ পর্যন্ত অপশন খ) টাস্কফোর্স ৭১ দাগিয়ে আসবেন। অতঃপর পিএসসি’র প্রশ্নের ফাঁদে পড়ে গেলেন। এর সঠিক উত্তর হবে ঘ) টাস্কফোর্স ৭৪।

    ৬। বাংলাদেশের প্রথম বিদ্রোহী কবি কে?
    ক) মাইকেল মধুসুদন দত্ত
    খ) কাজী নজরুল ইসলাম
    গ) সুকান্ত ভট্টাচার্য
    ঘ) রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ

    প্রশ্নের ফাঁদঃ আপনি পরীক্ষায় এত বেশি এক্সাইটেড যে, কমন প্রশ্ন দেখে প্রশ্নকর্তাকে ধন্যবাদ দিয়ে (খ) নং অপশন অর্থাৎ কাজী নজরুল ইসলাম দাগিয়ে চলে আসলেন। এটাও কিন্তু আপনার ফাঁদে পা দেয়া। প্রশ্নটি ছিল প্রথম বিদ্রোহী কবি কে? উত্তর হল ক) মাইকেল মধুসুদন দত্ত। কিন্তু যদি প্রশ্ন হত বিদ্রোহী কবি কে? তবে সেক্ষেত্রে উত্তর হত খ) কাজী নজরুল ইসলাম।

    ৩৫ তম বিসিএস এর মত প্রিলির প্রশ্ন যদি একটু এক্সক্লুসিভ হয় তবে আপনার সব প্রস্তুতি ও এক নিমিষে দুর্বল হয়ে যাবে। সাধারণ বইতে না থাকা তথ্য কিন্তু সিলেবাসের সাথে সঙ্গতি আছে এমন কিছু টপিক নিয়ে আমার বিগত কিছু পর্ব ছিল “এক্সক্লুসিভ পর্ব (প্রশ্ন যখন কঠিন হয়)ঃ সত্যজিৎ চক্রবর্ত্তী ” নাম ও শিরোনামে। সেখানে চেষ্টা করেছি ৩৫ বিসিএস প্যাটার্নে প্রশ্ন দিতে। তবে আপনার বেসিক ও মানসিকতা ঠিক থাকলে আশা করি প্রশ্ন নিয়ে বিপদে পড়বেন না]

    ৭। জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য কতটি আসন রয়েছে?
    ক) ৩৫০ খ) ৩৫৪ গ) ৩০০ ঘ) ৪০০

    প্রশ্নের ফাঁদঃ যথারীতি কমন প্রশ্ন পেয়ে এবারো আপনি এক্সাইটেড। প্রস্তুতির শুরু থেকেই আপনি জেনে আসছেন, পড়ে আসছেন আসন ৩৫০ টি। খুব খুশি মনে অপশন ক) ৩৫০দাগিয়ে বসে আছেন। কিন্তু আপনি জানতেই পারলেন না যে, পিএসসি’র পাতা ফাঁদে আপনি আটকে গেলেন। এখানে প্রশ্ন করা হল জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য আসন কয়টি? যার উত্তর ৩৫৪ টি। কিন্তু যদি প্রশ্ন করা হত জাতীয় সংসদের আসন কয়টি? তবে উত্তর হত ৩৫০টি। দুটি কথার মাঝে সুক্ষ্ম পার্থক্য আছে।

    Satyajit Chakraborty
    Writer, Public Speaker & Corporate Trainer
    Founder, Bangladesh Career Club

    বিসিএস এর জন্য নিচের লেখা গুলোও অনেক গুরত্বপূর্ণ, পড়ে নিন।

    📌 সুশান্ত পালের 1-10 ইংরেজি Hand Note Pdf Download করুন

    📌 শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে A to Z জেনে নিন।

    📌 বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু কাব্য,পত্রকাব্য,কবিতা, নাটক এবং উপন্যাস রচনার পেছনের রহস্য | বিসিএস পরীক্ষা প্রস্তুতি

    📌 বিরাম চিহ্নের বিরতিকাল মনে রাখুন কৌশলে | যতি বা ছেদ চিহ্ন নিয়ে যত তথ্য | বাংলা ২য় পত্র টিপস

    📌 সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আগত প্রশ্নগুলোর Pdf Download

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleবিরাম চিহ্নের বিরতিকাল মনে রাখুন কৌশলে | যতি বা ছেদ চিহ্ন নিয়ে যত তথ্য | বাংলা ২য় পত্র টিপস
    Next Article বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু কাব্য,পত্রকাব্য,কবিতা, নাটক এবং উপন্যাস রচনার পেছনের রহস্য | বিসিএস পরীক্ষা প্রস্তুতি

    Related Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.