Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Thursday, June 4
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»সবচেয়ে বেশি প্রচলিত ৩০ টি ইংরেজি শব্দ যেগুলো আপনাকে বাক্য তৈরিতে ব্যবহার করতে সাহায্যে করবে PDF Download |

    সবচেয়ে বেশি প্রচলিত ৩০ টি ইংরেজি শব্দ যেগুলো আপনাকে বাক্য তৈরিতে ব্যবহার করতে সাহায্যে করবে PDF Download |

    AdminBy Admin13 Mins Read

    সবচেয়ে বেশি প্রচলিত ৩০ টি ইংরেজি শব্দ যেগুলো আপনাকে বাক্য

    তৈরিতে  ব্যবহার করতে সাহায্যে করবে

     
    ইংরেজি শব্দগুলো খুব বেশি বড় বা জটিল করে বিভ্রান্তি সৃষ্টি করার মোটেই কোনো দরকার নেই।
    শব্দটি কি to? নাকি two? কিংবা too?
    Wear will I find the answer? দাঁড়ান, এটা তো ভুল।
    We’re will I find the answer? ওহ্ হো, আবারো ভুল!
    Where will I find the answer? (আমি কোথায় উত্তর খুঁজে পাবো?)
    সত্যিকার অর্থে, ইংরেজি শেখার সবচেয়ে কঠিন ব্যাপারগুলোর মধ্যে একটি হলো এই ছোট ছোট কিন্তু প্রচলিত শব্দগুলোর উপর দক্ষতা অর্জন করা! যেগুলো আপনি বাস্তবজীবনের প্রায় প্রত্যেকটি বাক্যেই শুনতে পাবেন।
    আপনার জন্য সুসংবাদ হলো যখন আপনি ইংরেজিতে ব্যবহৃত সবচেয়ে প্রচলিত শব্দগুলো জানবেন এবং সেগুলো বিভিন্ন পরিস্থিতিতে সঠিকভাবে ব্যবহার করতে শিখবেন তখন আপনি হঠাৎ করেই যেকোনো চিন্তাকে খুব সহজে প্রকাশ করতে পারবেন!
    এখানে সবচেয়ে প্রচলিত শব্দগুলো এবং তাদের অর্থ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি। এছাড়াও কীভাবে আপনি আপনার শব্দ শেখার চর্চাকে আরো সহজ করে তুলতে পারেন সে সম্পর্কিত পরামর্শও আপনি এখানে পাবেন।
    কেন প্রচলিত ইংরেজি শব্দগুলো জানা আপনার জন্য খুবই জরুরি?
    যদি আপনি সহজ এবং সরল শব্দগুলো বুঝতে না পারেন তাহলে বড় এবং জটিল শব্দগুলো বোঝা আপনার কোনো উপকারেই আসবে না।
    বাড়ি নির্মাণে ইট যেমন ভূমিকা পালন করে, প্রচলিত ইংরেজি শব্দগুলো ভাষাটি ব্যবহারের ক্ষেত্রে ঠিক সেরকম ভূমিকা পালন করে। এরা আপনাকে সুন্দর সুন্দর বাক্য তৈরি করার সুযোগ করে দেয়। এছাড়াও এরা অনেক ধরনের বাক্য তৈরিতে আপনাকে সহায়তা করে। ইংরেজির প্রাথমিক ধারণাগুলো পেতে আপনাকে এগুলো বারবার ব্যবহার করতে হবে।
    প্রচলিত ইংরেজি শব্দগুলো জানা আপনাকে ইংরেজি ভাষাভাষীদেরকে বুঝতে সহায়তা করবে। আপনি দেখতে পাবেন নিচের তালিকায় শব্দগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছে। যদি আপনি এগুলোর একটিও না বুঝতে পারেন তবে আপনার ইংরেজি অনুধাবনে বিশাল একটা ঘাটতি রয়ে যাবে।
    সবশেষে, প্রচলিত ইংরেজি শব্দগুলো সম্পর্কে জ্ঞানলাভ এই জন্য গুরুত্বপূূর্ণ যে এগুলো আপনি খুব সহজেই গুলিয়ে ফেলবেন। এদের মধ্যে কিছু কিছু দেখতে প্রায় একই কিংবা তাদের অর্থ খুব কাছাকাছি। অন্যগুলোর ক্ষেত্রে হয়তো পার্থক্যগুলো ব্যাখ্যা করা কঠিন অথবা বিভিন্ন প্রেক্ষাপটে হয়তো শব্দগুলোর কিছুটা আলাদা আলাদা অর্থ রয়েছে।
    এই লেখাটির শেষদিকে, আমরা বিভিন্ন ধরন অনুযায়ী ভাগ করে ইংরেজিতে ব্যবহৃত সবচেয়ে প্রচলিত শব্দগুলোর একটি তালিকা তৈরি করেছি যা আপনাকে সেগুলো সহজে মনে রাখতে ও ব্যবহার করতে সাহায্য করবে।
    ইংরেজির প্রচলিত শব্দগুলো সহজে জানার জন্য কিছু কার্যকর উপায়
    যেকোনো শব্দ প্রতিনিয়ত দেখা, পড়া এবং ব্যবহার করা সেগুলো খুব সহজে মনে রাখার জন্য আপনাকে সাহায্য করে।
    FluentU এর সাহায্যে বাস্তব পরিস্থিতিতে ইংরেজি শব্দ শিখুন FluentUআপনাকে দেয় নিখাঁদ ইংরেজি ভিডিও, যেমন মুভি ট্রেইলার, মিউজিক ভিডিও, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং আরো অনেককিছু, যেগুলোকে নিজের মত করে শব্দ শেখার উৎস হিসেবে তৈরি করা হয়েছে।
    প্রত্যেকটি ভিডিওর সাথেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সাবটাইটেল রয়েছে। যেকোনো শব্দের উপর আপনার মাউস রাখলে ভিডিওগুলো আপনা-আপনিই থেমে যাবে এবং FluentU আপনাকে দিবে শব্দগুলোর সংজ্ঞা, সঠিক উচ্চারণ এবং মনে রাখার জন্য সহায়ক ছবি। এরপর, আপনি আবার ভিডিও দেখায় ফেরত যেতে পারবেন!
    এছাড়াও FluentU এ আপনি প্রত্যেকটি ভিডিওর জন্য ফ্ল্যাশকার্ড এবং অনুশীলন পাবেন যাতে ভিডিও দেখা শেষে আপনি শব্দগুলো ভুলে না যান। FluentU আপনার অগ্রগতিকে ট্র্যাক করবে এবং আপনি কী জানলেন তার উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও দেখার পরামর্শ দিবে।
    এর অর্থ হলো আপনি আনন্দদায়ক সব ভিডিও দেখতে দেখতে সেগুলো থেকে আসলেই কিছু শিখতে পারবেন!
    এই ভিডিওগুলোর মধ্যে আপনি বহুল ব্যবহৃত ইংরেজি শব্দগুলো বারবার শুনতে পারবেন। উদাহরণস্বরূপ,  গুগল এর এই চমৎকার ভিডিওটির কথা বলা যায়, যেখানে আপনি শুনতে পাবেন শিশুরা প্রচলিত ইংরেজি verbs, be এবং do বেশ কয়েকবার ব্যবহার করেছে (এই verb গুলো নিয়ে এখানে পরে আলোচনা করা হয়েছে)।
    ভিডিওগুলো বিভিন্ন ধরন এবং পর্যায় অনুযায়ী সাজানো থাকায় আপনি খুব সহজেই আপনার জন্য উপযুক্ত ভিডিওটি খুঁজে পাবেন। FluentU trial ব্যবহার করে ভিডিওর পুরো সংগ্রহটি একবার ঘুরে দেখুন।
    স্টিকি নোট ব্যবহার করুন
    এমন সব প্রচলিত ইংরেজি শব্দগুলোকে বাছুন যেগুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ অথবা কঠিন। প্রত্যেকটি শব্দকে একটি স্টিকি নোটে (যেগুলোকে আঠা দিয়ে লাগানো যায়) লিখুন। এরপর সেগুলো আপনার বাড়ি বা কর্মক্ষেত্রের সব জায়গায় লাগিয়ে দিন।
    যখনই আপনি কোনো একটি স্টিকি নোটের সামনে পড়বেন, তাতে থাকা শব্দটি পড়ুন এবং বলুন। এরপর বানান করার চেষ্টা করুন এবং একটি বাক্যে ব্যবহার করুন।
    এর ফলে আপনার স্মরণশক্তি আরও ক্ষুরধার হবে এবং আপনি দৈনন্দিন জীবনে শব্দগুলো বলতে ও লিখতে পারবেন।
    সাথে একটি ডায়েরি রাখুন
    ডায়েরি আপনি কী শিখলেন তা নিয়ে পর্যালোচনা করতে আপনাকে সাহায্য করবে। অন্তত ১০টি প্রচলিত ইংরেজি শব্দ ব্যবহার করে প্রতিদিন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখে রাখুন। আপনার শেখা শব্দগুলোর ব্যবহার সেগুলোকে মনে রাখতে আপনাকে সহায়তা করবে।
    এছাড়াও ডায়েরি লেখা আপনাকে কিছু ভালো অনুভূতি দিবে এবং আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। যখনই আপনি কোনো শব্দে আটকে যাবেন তখনই সেটি সম্পর্কে জানার জন্যও আপনি ডায়েরি ব্যবহার করতে পারেন।
    শব্দ নিয়ে খেলুন
    আপনার শেখা শব্দগুলো নিয়ে খেলুন! হ্যাংম্যান, ক্রসওয়ার্ডস অথবা স্ক্র্যাবলের মত ভাষাশিক্ষার খেলা শিখে নিন। এই জনপ্রিয় খেলাগুলোর মাধ্যমে আপনি প্রচুর প্রচলিত শব্দের মুখোমুখি হবেন। খেলাগুলো আপনার ভাষাশিক্ষায় একটি মজার এবং স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে।
    শব্দের গোয়েন্দা হয়ে যান
    প্রতিদিন আপনার আশেপাশে প্রচলিত শব্দগুলো খুঁজুন। ইংরেজি পোস্টার এবং সংকেতগুলো (signs) দেখুন। বিভিন্ন সংবাদপত্র এবং ম্যাগাজিনগুলোতে খুঁজুন। ইন্টারনেটে দেখুন। আপনি কতগুলো বহুল ব্যবহৃত শব্দ খুঁজে পান সে ব্যাপারে নিজেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিন।
    এই কার্যক্রমের মাধ্যমে আপনি বুঝতে পারবেন ইংরেজি ভাষীরা কত ব্যাপকভাবে এই শব্দগুলো ব্যবহার করে! এটি আপনার প্রতিটি দিনকে সক্রিয়ভাবে ইংরেজি শেখার দিন হিসেবে রূপান্তরিত করবে।
    শব্দগুলোর অর্থ জিজ্ঞাসা করুনলজ্জা পাবেন না।
    প্রচলিত শব্দগুলো শেখা জিজ্ঞাসা করার মতই সহজ কাজ!
    যখনই আপনি কোনো ইংরেজি ক্লাসে থাকবেন বা ইংরেজি ভাষীদের সাথে কথা বলবেন, তখন যদি কোনো শব্দের অর্থ না জানেন তবে জিজ্ঞাসা করতে কখনোই লজ্জা পাবেন না!
    তাদেরকে বলুন শব্দটি আরেকবার উচ্চারণ করতে এবং জিজ্ঞাসা করুন কেন তারা শব্দটি ঐ নিদির্ষ্টভাবে ব্যবহার করলো। একজন ইংরেজি ভাষীকে সরাসরি জিজ্ঞাসা করা শব্দটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পেতে আপনাকে সাহায্য করবে।
    জেনে নিন ৩০টি সবচেয়ে প্রচলিত ইংরেজি শব্দ এবং সেগুলোর ব্যবহার
    নিচের তালিকাটি the Corpus of Contemporary American English এর উপাত্ত (data) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
    আমরা ৩০টি সবচেয়ে প্রচলিত ইংরেজি শব্দ সম্পর্কে আলোকপাত করবো- কিন্তু, যেটি আগেই বলেছিলাম, আমরা শব্দগুলোকে এমনভাবে সাজাবো যা সেগুলোকে সহজে মনে রাখতে সাহায্য করবে।  এখানে আপনি কোন শব্দ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই ক্রমানুসারে শব্দগুলোর তালিকা দেখতে পারবেন।
    শব্দগুলোর অর্থ এবং দৈনন্দিন জীবনে তাদের উপযুক্ত ব্যবহারও আমরা এখানে আলোচনা করেছি।
     Articles
    the
    The কে বলা হয় “definite article”। যখন আপনি কোনোকিছুকে নির্দিষ্টভাবে বোঝাতে চান তখন এটি একটি noun (ব্যক্তি, বস্তু অথবা স্থান) এর পূর্বে বসে থাকে।
       The sandwich I ate for lunch was delicious. (দুপুরে আমি যে স্যান্ডউইচটিখেয়েছিলাম সেটি খুবই সুস্বাদু ছিলো।)
    a
    অন্যদিকে, a কে বলা হয়“indefinite article”। এটিও একটি noun এর পূর্বে বসে থাকে কিন্তু এটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো নির্দিষ্ট কিছু নিয়ে কথা বলেন না।
    I would love to eat a sandwich. (আমি একটি স্যান্ডউইচ খেতে পছন্দ করবো।)
    যখন এমন একটি শব্দের আগে a বসে যার vowel sound রয়েছে, তখন a হয়ে যায় an।
    I would love to eat an apple. (আমি একটি আপেল খেতে পছন্দ করবো।)
    Verbs
    Verbs হলো ক্রিয়াপদ ( যে শব্দগুলো দ্বারা কোনো কাজকে বোঝানো হয়)। সবসময় মনে রাখবেন ইংরেজি verb গুলোর বানান মাঝে মাঝে বাক্যের subject এবং tense এর উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
    be
    Be ব্যবহৃত হয় কোনোকিছুর অবস্থা বা অস্তিত্ব সম্পর্কে বোঝানোর জন্য।
    Everyone wants to be free. (প্রত্যেকেই মুক্ত হতে চায়।)
    have
    Have শব্দটি কোনোকিছুর মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। এটি আপনার অধিকারে থাকা বস্তু এবং অবাস্তব বা বিমূর্ত ব্যাপারগুলো প্রকাশ করে।
    I have a cat. (আমার একটি বিড়াল আছে।)
    I have a meeting today. (আমার একটি মিটিং আছে।)
    এছাড়াও যখন আমাদের কোনোকিছু করার দরকার প্রকাশ করতে হয়, তখন আমরা have শব্দটির আরেকটি প্রচলিত ব্যবহারের সাহায্য নিই।
    I have to go grocery shopping because there is no food in the house. (আমার মুদি দোকানে যাওয়া দরকার কারণ বাসায় কোনো খাবার নেই।)
    do
    যখন আমরা কোনো কাজ করা সম্পর্কে কথা বলি, তখন do ব্যবহৃত হয়।
    I will do my work. (আমি আমার কাজ করবো।)
    say
    Say মানে হচ্ছে মৌখিক ভাষা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করা। যখন আমরা কারো সাথে কথা বলি, তখন আমরা তাদের প্রতি বিভিন্ন শব্দ বলি (say) বা উচ্চারণ করি।
    I say hello to my mother when I see her. (আমি যখনই আমার মাকে দেখি তখনই তাকে হ্যালো বলি।)
    Conjunctions
    Conjunctions একটি বাক্যের বিভিন্ন অংশ বা চিন্তাকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
    and
    and শব্দটি ব্যবহার করে একটি বাক্যের দুটি চিন্তাকে যুক্ত করা যায়। এটি বাক্যটিকে আরো বিস্তারিত হতে সাহায্য করে।
    The girl went to the kitchen and made a cup of coffee. (মেয়েটি রান্নাঘরে গেল এবং এক কাঁপ কফি তৈরি করলো।)
    I am wearing a sweater and a jacket. (আমি একটা সোয়েটার এবং একটা জ্যাকেট পড়ে আছি।)
    or
    Or শব্দটি বাক্যে and এর মতই কাজ করে। কিন্তু, এটি আলাদা আলাদা চিন্তাকে যুক্ত করে অথবা দেখায় কীভাবে দ্বিতীয় চিন্তাটি প্রথমটির থেকে আলাদা। শব্দটি কোনোকিছু সম্পর্কে বিকল্প অথবা নতুন চিন্তাকে প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে।
    Would you like tea or coffee? (আপনি কী পছন্দ করবেন, চা না কফি?)
    We can have the meeting in the office or by phone. (আমরা মিটিংটি অফিসেও করতে পারি কিংবা ফোনেও করতে পারি।)
    but
    But শব্দটি দুইটি চিন্তাকে সংযুক্ত করে এবং দেখায় তারা কীভাবে একে অপরের থেকে আলাদা। যখন দুইটি অসম্পর্কিত বা বিপরীত ঘটনা একসাথে ঘটে তখন সেটি ব্যাখ্যা করার জন্য শব্দটি ব্যবহৃত হয়।
    It was sunny but she was cold. ( আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও সে ছিলো ঠাণ্ডা।)
    I want to go to the bar, but I have to finish my work. (আমি বারে যেতে চাই, কিন্তু আমাকে অবশ্যই আমার কাজ শেষ করতে হবে।)
    Prepositions
    Prepositions আপনাকে বলবে কোথায় একটি noun অন্যান্য জিনিসের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে।
    of
    Of একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ যা বিভিন্ন জিনিসের সম্পর্ক ব্যাখ্যা করতে সহায়তা করে।
    আপনি প্রায়ই কোনো ব্যক্তি বা বস্তুর দায়িত্ব বা অবস্থান সম্পর্কে বর্ণণা করার জন্য শব্দটির ব্যবহার শুনে থাকবেন।
    The president of the United States. (যুক্তরাষ্ট্রএর রাষ্ট্রপতি।)
    Of  আমাদের আরও বলে কোন জিনিস কোথায় আছে। ব্যাপারটি সাধারণত এমন সব শব্দ দিয়ে ব্যাখ্যা করা থাকে যা দিক নির্দেশনা সম্পর্কিত যেমন to the right of  অথবা to the left of।
    The table is to the right of the door. (টেবিলটি দরজার ডানপাশে।)
    এছাড়াও শব্দটি বিভিন্ন বস্তুকে বিভক্ত করার কাজেও ব্যবহৃত হয়।
    I read most of the books. (আমি অধিকাংশ বইই পড়ে ফেলেছি।)
    I took a piece of the pie. (আমি পাই এর একটা টুকরা নিয়েছি।)
    for
    আমরা এখন এমন একটা প্রচলিত ইংরেজি শব্দ পেয়ে গিয়েছি যার অনেক ধরনের ব্যবহার রয়েছে।
    সাধারণত,  for কোনো চিন্তা কেন করা হলো বা তার অর্থ কী, এগুলো বোঝানোর জন্য ব্যবহৃত হয়।
    I am going to the pool for a swim. (আমি সাঁতার কাটার জন্য পুলে যাচ্ছি)
    He stopped eating sugar for his health. (সে তার স্বাস্থ্যর জন্য চিনি খাওয়া ছেঁড়ে দিয়েছে।)
    এছাড়াও শব্দটি প্রায়ই আপনার অধিকারে থাকার ব্যাপারটি এবং কোনোকিছু করার প্রতি আপনার উদ্দেশ্য, কারণ ইত্যাদিকে বুঝিয়ে থাকে।
    This present is for you. (এই উপহারটি তোমার জন্য।)
    I ordered waffles for breakfast. (আমি সকালের নাস্তার জন্য ওয়াফল দিতে বলেছি।)
    in
    In একটি noun এর মধ্যকার জায়গার ভিতরে কোনোকিছুর অবস্থানকে প্রকাশ করে। শব্দটি out এর বিপরীত।
    The girl is in the car. (মেয়েটি গাড়ির ভিতরে।)
    to
    To সাধারণত একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য চলাচল ও তার দিককে প্রকাশ করে থাকে।
    The boy walked to the park. (ছেলেটি পার্কের দিকে হেঁটেছিলো।)
    with
    With শব্দটি ব্যবহৃত হয় যখন দুইটি জিনিস একসাথে থাকে। শব্দটি এমন সব ঘটনা প্রকাশ করতে সাহায্য করে যেগুলো একসাথে হচ্ছে বা ঘটছে।
    My phone is with my keys. (আমার ফোন আমার চাবিগুলোর সাথে ছিলো।)
    on
    যদি কোনোকিছু কোনোকিছুর উপরে (on) থাকে, অর্থাৎ যদি একটি বস্তু অন্য একটি বস্তুর উপরিতল স্পর্শ করে থাকে তখন আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি।
     The food is on the table. (খাবার টেবিলের উপরে রয়েছে।)
    এছাড়াও On সাধারণত আমরা যে ইলেকট্রনিক যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
    Turn the TV on so we can watch something! (টিভি চালু করো যাতে আমরা কোনোকিছু দেখতে পারি!)
    from
    From ব্যবহৃত হয় কোনো জায়গা বা কোনোকিছু থেকে শুরু হওয়া বোঝাতে। এটি কোনোকিছুর উৎপত্তিস্থল এবং কোনোকিছু কোন সময় থেকে ঘটছে তার ব্যাখ্যা দেয়।From একটি নির্দিষ্ট পরিমাণ সময় বা দূরত্ব বর্ণণা করতে সহায়তা করে।
    I come from China. (আমি চীন থেকে এসেছি।)
    It will take 10 minutes to walk from the shops. (দোকান থেকে হেঁটে যেতে ১০ মিনিটের মত সময় লাগবে।)
    at
    At আমাদের বলে কখন এবং কোথায় কোনোকিছু ঘটছে। শব্দটি বোঝায় কোনো noun একটি নির্দিষ্ট জায়গার ভিতরে, উপরে নাকি কাছাকাছি অবস্থান করছে।
    He is at the beach. (সে সৈকতে আছে।)
    At কোনো ঘটনা কোন সময়ে ঘটছে সেটিও ব্যাখ্যা করে।
    She eats at noon every day. (সে প্রতিদিন দুপুরে খাওয়া–দাওয়া করে।)
    by
    যখন কোনোকিছু অন্য কোনোকিছুর কাছাকাছি আছে, এরকম বোঝানো হয় তখন by শব্দটি ব্যবহৃত হয়।
    She sat by the tree. (সে গাছের পাশেই বসে ছিলো।)
    যখন মানুষ কোনোকিছুর সাহায্য নিয়ে একটি কাজ সম্পাদন করে তখনও শব্দটি ব্যবহৃত হয়।
    She got on the train by the back door. (সে পিছনের দরজা দিয়ে ট্রেনে উঠেছিলো।)
    Pronouns
    it
    It আমরা একটি noun এর পরিবর্তে ব্যবহার করতে পারি। সাধারণত শব্দটি বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যক্তিবাচক নয়।
    Our house is new. It is small and white. (আমাদের বাড়িটি নতুন। এটি ছোট এবং সাদা।)
    I
    I ব্যবহৃত হয় যখন আপনি নিজের বিষয়ে কথা বলেন। আপনার নাম ব্যবহার করার পরিবর্তে আপনি I শব্দটি ব্যবহার করতে পারেন।
    I am happy today. (আমি আজকে খুশি।)
    you
    I যেমন আপনি নিজের ব্যাপারে কথা বলার জন্য ব্যবহার করতে পারেন, তেমনি you অন্য কারো সম্পর্কে বলার জন্য ব্যবহার করতে পারেন। শব্দটি যখন আমরা সরাসরি কারো সাথে কথা বলি তখন ব্যবহৃত হয়।
    What do you think? (আপনি/তুমি কি মনে করছেন/করছো?)
    he
    He আরেকটি শব্দ যেটি noun এর জায়গায় আমরা ব্যবহার করে থাকি। শব্দটি আমরা যখন কোনো পুরুষমানুষকে নিয়ে কথা বলি তখন ব্যবহৃত হয়, কিন্তু সরাসরি কথোপকথনের ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয় না।
    My dad is funny. He tells me jokes. (আমার বাবা খুবই মজার। তিনি আমাকে কৌতুক বলে থাকেন।)
    she
    যখন কোনো নারী বা স্ত্রীমানুষকেনিয়ে আমরা কথা বলি কিন্তু ঐ নারী সরাসরিভাবে কথোপকথনে যুক্ত থাকেন না তখন আমরা she ব্যবহার করি।
    She was talking on her phone. (সে তার ফোনে কথা বলছিলো।)
    they
    They এমন কিছু বস্তু বা মানুষকে বোঝায় যারা কথোপকথনের অংশ নয়।
    The students in the class are tired. They need a break. (এই ক্লাসের ছাত্ররা খুবই ক্লান্ত। তাদের বিরতি দরকার।)
    we
    I  শব্দটি দিয়ে শুধু নিজেকে না বুঝিয়ে কোনো দলের সদস্য হিসেবে নিজেকে বোঝানোর জন্য we ব্যবহার করুন। We দুই বা ততোধিক মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি।
    We like going to the movies. (আমরা সিনেমা হলে যেতে পছন্দ করি।)
    Miscellaneous
    এই শব্দগুলো অনেক জায়গায় এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যায়। আমরা প্রত্যেকটি শব্দের সবচেয়ে প্রচলিত ব্যবহারটি তুলে ধরছি।
    his
    যখন কোনো পুরুষমানুষের অধিকারে কোনোকিছু আছে এমনটি বোঝানো হয় তখন his শব্দটি আমরা ব্যবহার করি।
    বিস্ময়করভাবে, যেখানে his ইংরেজি ভাষার ২৫তম সবচেয়ে প্রচলিত শব্দ, hers (যখন কোনো নারীর অধিকারে থাকা কোনোকিছু  বোঝানো হয়) Corpus of Contemporary American English list এর ৩৮৮৫ তম প্রচলিত শব্দ।
    His car is old. (তার গাড়িটি পুরোনো।)
    The man waved to his family. (লোকটি তার পরিবারের দিকে হাত নেড়েছিলো।)
    that
    That ব্যবহার করা হয় যখন আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা চিন্তাকে বোঝাই যা কথোপকথনের সাথে সরাসরি যুক্ত নয়।
    Look at that beautiful tree across the street! (রাস্তার ওপাশের ঐ সুন্দর গাছটাকে দেখুন!)
     this
    This শব্দটি that এর মতই একটি শব্দ এবং বহু ইংরেজি শিক্ষার্থী এদের পার্থক্যকে সঠিকভাবে ধরতে পারে না। সাধারণভাবে বললে, this ব্যবহার করুন সেইসব বস্তু বা মানুষের জন্য যারা তুলনামূলকভাবে আপনার কাছাকাছি অবস্থিত।
    This ring looks wonderful on my finger. (এই আংটিটি আমার আঙ্গুলে খুবই সুন্দর দেখাচ্ছে।)
    not
    Not শব্দটি নেতিবাচকতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি কোনোকিছু, কোনো কাজ বা কোনো অবস্থা ইত্যাদির অনুপস্থিতিকে বোঝায়।
    It will not rain today. (আজকে বৃষ্টি হবে না।)
    She is not at work. (সে আজ কাজে আসেনি।)
    n’t
    এটি একটি অদ্ভুত শব্দ।
    কোনো ইংরেজি–ভাষী আপনাকে বলবে না যে n’t একটি শব্দ। কিন্তু যেহেতু নেতিবাচকতা বোঝাতে এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, সেহেতুCorpus of Contemporary American English word list তালিকাটিতে এটি তার নিজের জায়গা দখল করে নিয়েছে।
    শব্দের শেষে n’t যুক্ত হয় not এর সংকোচন হিসেবে।
    যখন not শব্দটিকে অন্য কোনো শব্দের সাথে যুক্তভাবে ব্যবহার করা হয়, তখন not সংক্ষিপ্ত হয়ে n’t হিসেবে ঐ শব্দটির শেষে ব্যবহৃত হয় এবং নতুন একটি শব্দ তৈরি হয়।
    উদাহরণস্বরূপ, is এবং not যুক্ত হয়ে সংক্ষিপ্ত রূপ isn’t তৈরি করে।
    I can’t study today. (আমি আজ পড়তে পারবো না।)
    My mail hasn’t arrived. (এখনও আমার চিঠি এসে পৌছায়নি।)
     

    Direct Download 

    Click Here

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleবাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও স্থপতির নাম | Names of important architects and architects of Bangladesh
    Next Article জেনে নিন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ১০১টি ভাস্কর্য সহ আর ও কিছু প্রশ্নোত্তর। 101 Important Sculptures of Bangladesh PDF Download
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.