Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Thursday, June 4
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»প্রশ্ন সমাধান»অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি

    অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি

    Online BCSBy Online BCS5 Mins Read

    অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

    অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক পদের নিয়োগে সাধারণত ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়

    অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

    সরকারি দপ্তরগুলোতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও সাঁটমুদ্রাক্ষরিক পদে প্রায়ই জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এসব পদের সংখ্যা তুলনামূলক বেশি। আগে থেকেই প্রস্তুতি থাকলে নিয়োগ পরীক্ষায় পাস  করা সহজ হয়। বিস্তারিত জানাচ্ছেন  এম এম মুজাহিদ উদ্দীন

    নিয়োগ পরীক্ষা যেভাবে

    অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক পদের নিয়োগে সাধারণত ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়।

    লিখিত পরীক্ষায় যাঁরা পাস করেন, তাঁদের কম্পিউটারের ব্যাবহারিক দক্ষতা প্রমাণের জন্য ব্যাবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়। সাঁটমুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের একই সঙ্গে কম্পিউটার ও সাঁটলিপির ব্যাবহারিক পরীক্ষায় পাস করতে হয়।

    শিক্ষাগত যোগ্যতা

    অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হলো তৃতীয় শ্রেণির কর্মচারীর পদ। এ পদে আবেদনের জন্য সাধারণত ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হয়। তবে বর্তমানে বেশির ভাগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি চাওয়া হচ্ছে। এ ছাড়া প্রার্থীর টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ থেকে ৩০ শব্দ (বাংলা ও ইংরেজি) লেখার গতির পাশাপাশি কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি, ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইলে কর্মদক্ষতা চাওয়া হতে পারে। ব্যাবহারিক পরীক্ষার সময় এগুলো যাচাই করা হয়। আর সাঁটমুদ্রাক্ষরিক পদে সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৭০ ও ইংরেজিতে ৪৫ শব্দ থাকতে হয়।

    পরীক্ষার প্রস্তুতি

    অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার প্রস্তুতি দুই ভাবে নেওয়া হতে পারে। প্রথমত—লিখিত পরীক্ষার ৭০ নম্বরের প্রস্তুতির জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটারের তাত্ত্বিক বিষয় থেকে প্রস্তুতি নিতে হবে। বাংলায় ২০, ইংরেজিতে ১৫-২০ ও সাধারণ জ্ঞানে ১০-১৫ নম্বর। এসব বিষয়ে সাধারণত ১ নম্বরের এককথায় প্রশ্নোত্তরের প্রশ্ন থাকে। এ ছাড়া গণিতে তিন-চারটি প্রশ্ন এসে থাকে, যেগুলো সমাধান করে দেখাতে হয়, প্রতিটি অঙ্কের জন্য বরাদ্দ থাকে ৫ মার্কস। গণিতে মোট ১৫ থেকে ২০ মার্কস বরাদ্দ থাকে। এ ছাড়া মাঝেমধ্যে বাংলা অথবা ইংরেজিতে ভাবসম্প্রসারণ অথবা টীকা লিখতে আসে। যার জন্য ৫ নম্বর বরাদ্দ থাকে।

    দ্বিতীয় ধাপে—ব্যাবহারিক পরীক্ষার জন্য কম্পিউটারের ব্যাবহারিক দক্ষতা অর্জন করতে হয়। আর সাঁটমুদ্রাক্ষরিক পদের জন্য সাঁটলিপি লেখা জানতে হয়। এই দুই ধরনের প্রস্তুতির কোনোটির ঘাটতি থাকলে চাকরি পাওয়া সম্ভব হয় না।

    লিখিত পরীকক্ষার প্রস্তুতি

    – এসব পদের জন্য বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো বুঝে বুঝে সমাধান করতে হবে। মুখস্থ করার বিষয়গুলো মুখস্থ করে ফেলতে হবে। তারপর প্রশ্নগুলো দেখে দেখতে হবে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন বেশি আসে এবং কোন টপিক থেকে প্রতিবছরই প্রশ্ন এসে থাকে। এগুলো বিশ্লেষণ করে খাতায় টপিকভিত্তিক গুরুত্বানুসারে সাজানো যেতে পারে। এভাবে নিজের সাজেশন নিজেই করে নিতে পারেন।

    – লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য অন্যান্য সরকারি চাকরি সহায়ক বইগুলো পড়লে যথেষ্ট। এ ক্ষেত্রে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য বাজার থেকে আলাদা কোনো গাইড বই কেনার প্রয়োজন নেই। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো চর্চা করা যেতে পারে।

    – ইংরেজিতে প্রথমে বেসিক গ্রামার শিখতে হবে। তারপর গ্রামারের পাশাপাশি মেমোরাইজিং আইটেম তথা মুখস্থ বিষয়গুলোর ওপর জোর দেওয়া যেতে পারে। যেমন : Synonyms and Antonyms, Idioms and Phrases, one word substitution, spelling mistakes, Appropriate prepositions, Group verbs, Proverb প্রভৃতি।

    – গণিতের ভিত্তিও মজবুত করতে হবে। পঞ্চম থেকে দশম শ্রেণির গণিত বইগুলো বুঝে বুঝে সমাধান করতে পারলে গণিতে ভালো করা যাবে।

    – বাংলায় ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন এসে থাকে। ব্যাকরণ অংশের প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ বই এবং সাহিত্য অংশের প্রস্তুতির জন্য বাজারের প্রচলিত ভালো মানের একটি গাইড বই-ই যথেষ্ট।

    – মাধ্যমিকের কম্পিউটার বই ও বাজারের প্রচলিত ভালো মানের একটি বই থেকে প্রস্তুতি নিলে কম্পিউটার ও তথ্য-প্রযুক্তির লিখিত পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব।

    ব্যাংক, বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি চর্চা করা যেতে পারে।

    – সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য অষ্টম শ্রেণি ও নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটা নোট করে পড়া যেতে পারে।

    এ ছাড়া নিয়মিত জাতীয় দৈনিক পত্রিকা পড়লে সাধারণ জ্ঞানের অনেক বিষয়ই সহজে আয়ত্তে চলে আসবে।

    কম্পিউটারের ব্যাবহারিক দক্ষতা প্রস্তুতি

    বাসায় কম্পিউটার থাকলে ব্যাবহারিক দক্ষতা ঘরে বসে নিজে থেকেই রপ্ত করা যায়। টাইপিংয়ে গতি বাড়ানোর জন্য নিয়মিত টাইপিং চর্চা করতে হবে। কি-বোর্ডের দুই হাতের আঙুল নিয়মমতো বসিয়ে কিভাবে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষ হওয়া যায়, এমন অনেক টিউটরিয়াল অনলাইন বা ইউটিউবেই পাওয়া যাবে। এ ছাড়া বাংলা কি-বোর্ড লে-আউট বা কোন বাটন চাপলে বাংলা কোন অক্ষর আসবে, সেটাও মুখস্থ রাখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি শেখার জন্য ভিডিও ও পিডিএফ ফরম্যাটের বহু টিউটরিয়াল পাবেন অনলাইনে। চাইলে বইও কিনে নিতে পারেন। আপনার প্রতি মাসের আয়-ব্যয়ের হিসাবটা এক্সেলে রাখতে পারেন। এতে আয়-ব্যয়ের হিসাবটা রেকর্ড করা হয়ে যাবে, আর আপনার এক্সেলও শেখা হবে। বর্তমান বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে অর্নাসে পড়ার সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হয়। কিন্তু আপনার ছাত্রজীবনে যদি এমনটা না হয়ে থাকে, তাহলে আপনি চাকরির প্রস্তুতির যেকোনো বিষয়ের নির্দিষ্ট টপিকের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করতে পারেন। গুগলে সার্চ দিলেই ভালো মানের টিউটরিয়াল পেয়ে যাবেন।

    সাঁটলিপির দক্ষতার প্রস্তুতি

    সাঁটমুদ্রাক্ষরিক পদের জন্য সাঁটলিপি লেখা জানতে হবে। সাঁটলিপি জানা প্রার্থী কমই পাওয়া যায়। তাই আপনি সাঁটলিপি জানলে অন্যদের থেকে এগিয়ে থাকবেন।

    সাঁটলিপি শেখার জন্য বিভিন্ন কোচিং সেন্টার ও প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নির্দিষ্ট কোর্স ফির বিনিময়ে সাঁটলিপি শেখার সুযোগ রয়েছে।

    এ ছাড়া পরিচিত কেউ সাঁটলিপি জানলে তাঁর কাছ থেকেও শিখতে পারেন। নিয়মিত সাঁটলিপি চর্চার ফলেই সাঁটলিপিতে দক্ষতা অর্জন সম্ভব।
    www.kalerkantho.com

    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleচট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার পরিকল্পনা সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
    Next Article বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান

    Related Posts

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    এন এস আই প্রশ্ন ব্যাংক পিডিএফ ডাউনলোড বিগত বছরের সকল প্রশ্ন সমাধান । NSI Question Bank PDF Download

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.