Close Menu
    Facebook YouTube
    Trending
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    • নবম-দশম শ্রেণির স্পেশাল গণিত নোট পিডিএফ ডাউনলোড
    • ভিবিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা
    • উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন
    • টেকনিকে মনে রাখুন সমুদ্রবন্দর বিহীন ২৫টি দেশ
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    Facebook YouTube
    Onlinebcs.com
    Join Our Group
    Thursday, June 4
    • হোম
    • সরকারি চাকরি
      • বিসিএস প্রস্তুতি
      • পি. এস. সি
      • শিক্ষক নিবন্ধন পরীক্ষা
    • বিসিএস প্রস্তুতি
      • ইংরেজি সাহিত্য ও গ্রামার
      • গণিত টিপস
      • বাংলা সাহিত্য ও ব্যাকরণ
      • সাধারণ জ্ঞান
    • প্রশ্ন সমাধান ডাউনলোড
      • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
      • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক
      • পি. এস. সি
      • প্রাইমারী প্রশ্ন সমাধান
      • ব্যাংক
      • শিক্ষক নিবন্ধন
    • ব্যাংক
    • শিক্ষা সংবাদ
      • শিক্ষা
      • নোটিশ বোর্ড
    Onlinebcs.com
    Home»প্রশ্ন সমাধান»জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    Online BCSBy Online BCSUpdated:October 27, 20227 Mins Read

    জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী পরিচালক

    পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    ০১। শব্দ শুদ্ধকরণ প্রশ্ন সমাধান

    প্রনয়ন- প্রণয়ন

    পানিনি- পাণিনি

    চীকিৰ্ষা- চিকীর্ষা

    সুষ্ঠ- এই বানানটিই ঠিক আছে

    নিরবিচ্ছিন্ন- নিরবচ্ছিন্ন

    ০২। সন্ধি বিচ্ছেদ প্রশ্ন সমাধান

    আন্না- আর + না

    নিন্দুক- নিন্দা+উক

    বিচ্ছিন্ন-বি+ছিন্ন

    রাজ্ঞী- রাজ+ঈ

    তদ্রুপ- তৎ+ রূপ

    ০৩। ৪র্থ বিপ্লব বলতে কি বোঝেন? ৪র্থ শিল্পবিপ্লব মোকাবেলায় বাংলাদেশের করণীয় কি?

    ০৪। বাংলা সংক্ষেপে প্রশ্নোত্তর:

    (ক) পুরাঘটিত বর্তমান কালের একটি উদাহরণ লিখ।

    উত্তরঃ যেসব ক্রিয়ার কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন: এখন পাখিটি নীড়ে ফিরেছেন।

    (খ) অপনিহিতি কি?

    উত্তরঃ পরের “ই” কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপনিহিতি বলে।

    (গ) মহাপ্রান ধ্বনি কাকে বলে? একটি উদাহরণ দিন।

    উত্তরঃ যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতর বাতাসের চাপের আধিক্য বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন বর্গের ২ আর ৪ নম্বর অক্ষর (খ, ঘ, ছ, ঝ) মহাপ্রান ধ্বনি।

    (ঘ) দ্বিরুক্তি শব্দ কি? উদাহরণ দিন।

    উত্তরঃ যে শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়ে যদি বিশেষ অর্থ প্রকাশ করে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমনঃ ঝম ঝম বৃষ্টি পড়ছে।

    (ঙ) বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

    সহজ পদ্ধতিতে ২০২১ সালের রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান

    উত্তরঃ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা মোট ২৫ টি। যেখানে যৌগিক স্বরবর্ণ ২ টি এবং যৌগিক ব্যঞ্জনধ্বনি ২৩ টি।

    ০৫। English Translation

    কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়নশীল খাতে বিনিয়োগের বিকল্প নেই। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ, প্রবাসীদের বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। দেশে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং জনগণের আয়স্তর বৃদ্ধির জন্য অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ। বিনিয়োগ বৃদ্ধির জন্য জেলা ও এলাকাভিত্তিক সম্ভাব্য বিনিয়োগের খাতসমূহ শনাক্ত করা প্রয়ােজন। অঞ্চলভিত্তিক সম্ভাব্য বিনিয়োগের খাতসমূহ সনাক্ত করা বিনিয়োগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

    উত্তরঃ There is no alternative to investing in developing sectors for the economic development of any country. The overall development of the country requires investment of domestic entrepreneurs, investment of expatriates and foreign investment. Economic development is important for creating employment, elimination of unemployment and increasing the income level of the people in the country. In order to increase investment, it is necessary to identify potential investment sectors by district and area. Identifying regionally-based potential investment sectors is an important step in increasing investment.

    ০৬। Write a short paragraph on “Adverse Impacts of Social Media”.

    ০৭। Fill up the blanks with appropriate prepositions:

    Bangladesh and the United Arab Emirates have agreed —– (to)—–further strengthen the existing bilateral relationship —– (between)——the two countries — (for) ——- mutual benefits. The Honorable Prime Minister of Bangladesh said,” Our aim is — (to) —— connect our factors of production seamlessly — (throughout) —– global markets.

    গণিত প্রশ্ন সমাধান

    ০৮। একটি দ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী, পাইকারী বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকে ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ২১.৬০ টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত?

    সমাধানঃ

    যেহেতু প্রত্যেকে ২০% লাভ করেছে তাই

    ২০% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য =(১০০+২০)=১২০ টাকা।

    বিক্রমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

    ”              ১       ”       ”        ”         (১০০/১২০) টাকা

    ”            ২১.৬০  ”       ”        ”       =(১০০×২১.৬০)/১২০

    = ১৮ টাকা।

    সুতরাং খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১৮ টাকা।

    এখন খুচরা ক্রেতার ক্রয়মূল্য ১৮ টাকা।

    আবার, ২০% লাভে পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য =(১০০+২০)=১২০ টাকা।

    বিক্রমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

    জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান (বিটিসিএল- ব্যাখ্যাসহ)

    ”              ১       ”       ”        ”        (১০০/১২০) টাকা

    ”         ১৮      ”       ”       ”         =(১০০×১৮)/১২০

    = ১৫ টাকা।

    আবার, ২০% লাভে উৎপাদনকারীর  বিক্রয়মূল্য =(১০০+২০)=১২০ টাকা।

    বিক্রমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

    ”             ১       ”       ”        ”         (১০০/১২০) টাকা

    ”          ১৫        ”       ”        ”       =(১০০×১৫)/১২০

    = ১২.৫ টাকা।

    সুতরাং জিনিসটার উৎপাদন খরচ ১২.৫ টাকা।

    উত্তরঃ ১২.৫০ টাকা

    ০৯। শতকরা ৬% মুনাফায় ৯৫০ টাকা ৮ বছরে যত মুনাফা হয় বার্ষিক ৭.৫০% হারে মুনাফায় কত টাকায় ১৯ বছরে তত মুনাফা হবে?

    সমাধানঃ

    আমরা জানি, সুদ বা মুনাফা= (মুলধন x সময় x সুদের হার) / ১০০

    তাই সুদ= ৯৫০ ×৮× ৬/১০০ = ৪৫৬ টাকা

    ধরি, আসল ক টাকা

    অতএব, ক×১৯×৭.৫/১০০ = ৪৫৬ টাকা

    ক = ৩২০ টাকা

    উত্তরঃ ৩২০ টাকা।

    ০৯। সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান

    (ক) বল, চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কি?

    উত্তরঃ কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। যদি A ক্ষেত্রের উপর লম্বভাবে প্রযুক্ত বল F হয়, তাহলে চাপ P = F/A

    অর্থাৎ চাপ = বল/ ক্ষেত্রফল বা, বল = চাপ x ক্ষেত্রফল

    (খ) কম্পিউটারের মেমরি কি এবং একে কত ভাগে ভাগ করা যায়? মেমরি পরিমাপের একক কি?

    উত্তরঃ যে শক্তি বা পদ্ধতির মাধ্যমে কোন ডিভাইস বা যন্ত্রে তথ্য ধরে রাখা যায় তাকে মেমোরি বলে। কম্পিউটার মেমরিকে ২ ভাগে ভাগ করা যায় যেমনঃ প্রধান মেমোরি (Main Memory) এবং সহায়ক মেমোরি (Auxiliary Memory)

    (গ) শ্বসনের সরল বিক্রিয়াটি লিখুন।

    উত্তরঃ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যবস্তু (জৈব যৌগ) বিশ্লিষ্ট হয়ে সরল উপাদানে পরিণত হয় । এতে কোষের শুষ্ক ওজন হ্রাস পায় ও শক্তির মুক্তি ঘটে, তাই শ্বসনকে অপচিতিমূলক বিপাক বলে ।

    (ঘ) মানবদেহে রক্তের ৫টি কাজ লিখুন?

    উত্তরঃ

    ১) দেহের তাপমাত্রা ঠিক রাখে।

    ২) রক্ত জমাট বাঁধার উপাদানগুলো সরবরাহ করে।

    ৩) দেহের অন্যান্য তরল পদার্থগুলোর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

    ৪) লিপিড, হরমোন, এনজাইম প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করে।

    ৫) ক্ষারের স্বাভাবিক মাত্রা বজায় রাখে।

    (ঙ) নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি?

    উত্তরঃ

    নিউক্লিয়ার ফিশন নিউক্লিয় ফিউশন

    ১। একটি বড় নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে বিভাজিত হয়।   ১। হালকা নিউক্লিয়াসসমূহ একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে।

    ২। কোনো উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না।           ২। সর্বোচ্চ উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় ।

    ৩। শিকল বিক্রিয়া ঘটে।    ৩। শিকল বিক্রিয়া ঘটে না।

    ৪। এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায়।      ৪। এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায় না।

    ৫। বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয়।           ৫। বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয় না।

    (চ) এসিড বৃষ্টি কেন হয়?

    উত্তরঃ বায়ুতে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন, ডাই-অক্সাইড, সালফিউরিক এসিড বাষ্প বেশি থাকলে, বৃষ্টির সময় ঐ এসিড বাষ্প পানির সাথে যুক্ত হয়ে এসিড বৃষ্টির সৃষ্টি করে, সাধারনত শিল্প-কারখানা সমৃদ্ধ এলাকায় এসিড বৃষ্টি বেশি হয়। কারন এসব কারখানা হতে নির্গত সালফারের বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বাতাসের সাথে মিশে এসিড বৃষ্টির সৃষ্টি করে।

    (ছ) রাসায়নিক সংকেত লিখুনঃ চুন, উঁত, চিনি, ফিটকিরি, খাবার লবন, ইথাইল এলকোহল, কার্বনিক এসিড।

    চুন- CaO

    তুঁত- CuSO4.5H2O

    চিনি- C12H22O11

    ফিটকিরি- K2SO4.Al2(SO4)3.24H2O

    খাবার লবন- NaCl

    ইথাইল এলকোহল- CH3-CH2-OH

    কার্বনিক এসিড- H2CO3

    ১০। সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

    (ক) প্রাচীনকালে সমতট বলতে কোন অঞ্চলকে বােঝানাে হতাে?

    উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী

    (খ) কত সাল থেকে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে?

    উত্তরঃ ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।

    (গ) আগরতলা মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজির রহমানসহ মােট কতজনকে আসামী করা হয়েছিল?

    উত্তরঃ ৩৫ জন।

    (ঘ) বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়?

    উত্তরঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর।

    (ঙ) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?

    উত্তরঃ ৫ই জুন।

    (চ) IUCN এর পূর্ণরূপ কি?

    উত্তরঃ International Union for Conservation of Nature.

    (ছ) A long Walk to Freedom বই এর লেখক কে?

    উত্তরঃ নেলসন ম্যান্ডেলা।

    (জ) প্রাচীন এশিয়া মাইনর কোন দেশে অবস্থিত?

    উত্তরঃ তুরষ্কের আনাতোলিয়ায়।

    (ঝ) BREXIT কি?

    উত্তরঃ British Exit from the European Union.

    (ঞ) অপারেশন জ্যাকপট কি?

    উত্তরঃ অপারেশন জ্যাকপট হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর বা বাহিনী কর্তৃক পরিচালিত সফল গেরিলা অপারেশনের নাম।

    (ট) বাংলাদেশ কোন টেকটোনিক প্লেটের সন্নিকটে অবস্থিত?

    উত্তরঃ এই মুহূর্তে জানা নেই।

    (ঠ) সতীদাহ প্রথা বন্ধ করেন কোন গভর্নর জেনারেল?

    উত্তরঃ  গভর্নর জেনারেল হেস্টিংস।

    (ড) ব্লু ইকোনমি কি?

    উত্তরঃ সমুদ্রে যে পানি আছে এবং এর তলদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে সেই সবধরনের সম্পদকে যদি আমরা টেকসই উন্নয়নের জন্য ব্যবহার করি তবে তাকে ব্লু ইকোনমি বলে।

    (ঢ) বেগম রােকেয়া রচিত ২টি বই এর নাম লিখুন।

    উত্তরঃ সুলতানার স্বপ্ন, পদ্মরাগ।

    (ণ) সারেং বৌ’ উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্রের নাম লিখুন?

    উত্তরঃ নবিতুন

    Download From Google Drive

    Download

    আরো পড়ুনঃ-

    • কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর সিপাই পদের পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    Download From Yandex

    Download
    যেকোন বই বা নোট নিয়ে কপিরাইট জনিত কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেইজে জানিয়ে দিন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
    Next Article কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর সিপাই পদের পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    Related Posts

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    এন এস আই প্রশ্ন ব্যাংক পিডিএফ ডাউনলোড বিগত বছরের সকল প্রশ্ন সমাধান । NSI Question Bank PDF Download

    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    • Popular Posts
    • Recent Posts

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা

    ইংরেজি সাহিত্য ও গ্র্যামার । BCS English Literature and Grammar

    কবি পরিচিতি ও লেখক লেখিকার জীবনী পিডিএফ ডাউনলোড

    ভাইবা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্ন গুলো

    বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

    ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF

    ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড

    জনপ্রিয় বিভাগ
    • Book Download (146)
    • Hand Note (42)
    • HSC Preparation (61)
    • Online Apply Info (8)
    • PDF ডাউনলোড (878)
    • SSC Preparation (84)
    • অন্যান্য (4)
    • ইংরেজি সাহিত্য ও গ্রামার (83)
    • কম্পিউটার (8)
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (4)
    • গণিত টিপস (80)
    • চাকরির খবর (11)
    • জাতীয় বিশ্ববিদ্যালয় (2)
    • টিউটোরিয়াল (12)
    • টিপস এন্ড ট্রিকস (6)
    • নোটিশ বোর্ড (12)
    • পি. এস. সি (100)
    • প্রশ্ন সমাধান (653)
    • প্রাইমারী প্রশ্ন সমাধান (53)
    • ফ্রি সেলাই শিক্ষা (3)
    • বাংলা সাহিত্য ও ব্যাকরণ (86)
    • বিসিএস প্রস্তুতি (167)
    • বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (46)
    • বিসিএস লিখিত প্রশ্ন ব্যাংক (35)
    • ব্যাংক (81)
    • মোটিভেশনাল (42)
    • মোবাইল (1)
    • শিক্ষক নিবন্ধন পরীক্ষা (33)
    • শিক্ষা (13)
    • শিক্ষা সংবাদ (15)
    • সকল লিখিত পরীক্ষার সমাধান (166)
    • সাজেশন (5)
    • সাধারণ জ্ঞান (114)
    • সাধারণ বিজ্ঞান (13)
    • সেলাই প্রশিক্ষন (1)
    আর্কাইভ
    About

    Onlinebcs.com is a Bangla Education community Blog site of Bangladesh. We provide all kinds of Education Stages information of Bangladesh. We update all the latest education information regularly so that any student can update himself with the latest information quickly.

    Contact us: [email protected]

    Facebook YouTube
    Recent Posts
    • বাংলাদেশ সরকারী কর্ম কমিশন(PSC) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
    • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
    • ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বই পিডিএফ ডাউনলোড । Bank MCQ Digest Book PDF
    • ২০১৯-২০২০ সালের সকল পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান একসাথে পিডিএফ ডাউনলোড
    Like Our Facebook Page
    Like Our Facebook Page
    Onlinebcs.com
    Facebook YouTube
    • About Us
    • Terms & conditions
    • যোগাযোগ
    © 2026 All Rights Are Reserved  |  Designed By Sukesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.